শুক্রবার, 13 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

একটি দলকে খুশি করার জন্য নির্বাচন আগানো দুঃখজনক: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৩ জুন ২০২৫ - ৬:৫৩ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্য জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আনা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও শহীদদের সঙ্গে প্রতারণার শামিল। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সংস্কার আর বিচারের প্রশ্নে সরকার পাশ কাটিয়ে একতরফাভাবে যেভাবে নির্বাচনের দিকে যাচ্ছে, তা ১৮ কোটি মানুষের নির্বাচন হতে পারে না। এভাবে চলতে থাকলে দেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার শঙ্কা রয়েছে। জনগণ আবারও গণঅভ্যুত্থানে যেতে বাধ্য হবে।”

এ সময় তিনি সম্প্রতি যুক্তরাজ্যে অনুষ্ঠিত অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক প্রসঙ্গেও কথা বলেন। তার দাবি, এই বৈঠনে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়নি।

প্রসঙ্গত, আজ দুপুর ২টার দিকে লন্ডনের ডরচেস্টার হোটেলে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক হয়। বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গেছে। তিনি জানান, আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে।

যৌথ বিবৃতিতে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন রমজানের আগেই আয়োজনের প্রস্তাব দেন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ারও একই মত রয়েছে বলে জানান। জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, তিনি ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “নির্বাচনের সময় নির্ধারণের আগে শহীদ পরিবারের সঙ্গে আলাপ করা উচিত ছিল। একমাত্র একটি দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া অশনি সংকেত বহন করে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আঠারো বছর সাফল্যের পথে পাবিপ্রবি

“মিটফোর্ডে খুন কেন? তারেক রহমান জবাব দে”স্লোগানে উত্তাল জাবিপ্রবি

যবিপ্রবির এআইএস ক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

পদত্যাগের দাবিতে উপাচার্য কার্যালয় তালাবদ্ধ করলেন ববি শিক্ষার্থীরা

ধৈর্য্য ও সততা ছাড়া রাজনীতি নেতৃত্বহীন হয়ে পড়ে-বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

হবিগঞ্জে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক, কারাদণ্ড

যবিপ্রবিতে স্বাস্থ্য ও ক্রীড়া সাফল্যে বিজ্ঞানের প্রয়োগ বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

ডিআইইউ’র “ল” বিভাগের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ