শুক্রবার, 5 জুন 2026 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ৫ জুন ২০২৬ - ৫:৪৩ অপরাহ্ন

রংপুরের ঘাঘট নদীতে গোসলে নেমে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিহাব শাহরিয়ার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, শিহাব শাহরিয়ার তার তিন বন্ধুর সঙ্গে রংপুরের পানবাড়ি ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা ও সহপাঠীরা তাকে খুঁজে বের করার চেষ্টা চালালেও দীর্ঘ সময় তিনি নিখোঁজ ছিলেন।

পরবর্তীতে উদ্ধার অভিযান পরিচালনা করে তাকে নদী থেকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিহাব শাহরিয়ারের বাড়ি রংপুরের দর্শনা এলাকায় বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

তার মৃত্যুতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে যুব সংঘ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে শীত বস্ত্র বিতরণ

রাবিতে একই খাতের নামে একাধিকবার অর্থ আদায়, উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

ক্যাম্পাসে আমভর্তা খাওয়া নিয়ে শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের হল ওরিয়েন্টেশন

নরসিংদীর বেলাবোতে সড়ক দূর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নিহত

পবিপ্রবির সৃজনী ব্রীজ সংলগ্ন খালের ময়লা অপসারণ, জনমনে স্বস্তি

হলে ঢুকে পাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলকর্মীদের বিরুদ্ধে

হলে ঢুকে পাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলকর্মীদের বিরুদ্ধে

বেরোবি উপাচার্যের সাথে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের নতুন শাখা প্রধান ইমাদুল হক প্রিন্স

রাবির আরবী বিভাগের দ্বিতীয় অ্যালামনাই সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু