রবিবার, 3 আগস্ট 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কিং নিষেধাজ্ঞা উপেক্ষিত: জরুরি সেবায় বিঘ্ন

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
রবিবার, ৩ আগস্ট ২০২৫ - ১০:১৪ অপরাহ্ন

 

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাড়ি পার্কিং নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিদিন এলোমেলোভাবে অটোরিকশা, রিকশা ও ব্যক্তিগত যানবাহন প্রবেশ করে হাসপাতালে বিশৃঙ্খল অবস্থা তৈরি করছে। এতে জরুরি রোগী পরিবহনে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল চত্বরে পার্কিং নিষিদ্ধ ঘোষণা করে বিভিন্ন স্থানে লিফলেট ও নোটিশ টাঙিয়ে দিয়েছে। তবে তা কার্যত কোনো কাজে আসছে না। চালকরা নিয়ম ভেঙে যত্রতত্র যানবাহন রাখছেন, যার ফলে ইমার্জেন্সি রোগীদের বহনে বাধা সৃষ্টি হচ্ছে। অনেক সময় রোগী বহনকারী গাড়ি বাধ্য হয়ে গেটের বাইরে থামাতে হয়, ফলে রোগীদের ভোগান্তি বাড়ে।

 

স্থানীয়দের অভিযোগ, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাটি অঞ্চলের মানুষের জন্য একমাত্র নিরাপদ ও নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র। প্রতিদিন সহস্রাধিক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে পর্যাপ্ত খোলা জায়গা না থাকায় সেবা গ্রহীতাদের স্বার্থে পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তদারকি ও আইন প্রয়োগের অভাবে নিষেধাজ্ঞা মানা হচ্ছে না।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর স্বজন জানান, “গতকাল রাতেই আমরা একজন স্ট্রোকের রোগী নিয়ে এসেছিলাম। কিন্তু গেটের ভিতরে জায়গা না থাকায় গাড়ি বাইরে রেখে রোগীকে কোলে করে ভেতরে আনতে হয়েছে। এটা খুবই দুঃখজনক।”

 

অভিযোগ রয়েছে, চালকরা প্রায়শই কোনো কারণ ছাড়াই হাসপাতালে প্রবেশ করে যানবাহন রেখে চলে যান। এতে রোগী, স্বজন ও কর্তব্যরত চিকিৎসক-নার্সদের চলাচলেও বিঘ্ন ঘটে। অথচ এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।

 

ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে হাসপাতাল চত্বরে যান চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। প্রয়োজনে নির্ধারিত জায়গা নির্ধারণ করে নিয়ন্ত্রিত পার্কিংয়ের ব্যবস্থা গড়ে তুলতে হবে। নতুবা জরুরি সেবা ব্যাহত হওয়ায় জনগণের দুর্ভোগ ক্রমেই বাড়বে।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শেকৃবি ডিবেট সোসাইটির নতুন সভাপতি ওয়াসিউল ও সা : সম্পাদক জাহিদ

ছুটি শেষে কালই খুলছে ববি, সোমবার থেকে ১ম বর্ষের ক্লাস

ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অসামাজিক কার্যকলাপ রোধ করা যায়- তাবিথ আউয়াল

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে বাকৃবিতে সেমিনার

রাবিতে ফল প্রকাশের ৭ দিন পরেই পাওয়া যাবে সনদ

পবিপ্রবির ল’ প্রিমিয়ার লিগের ফাইনালে জয়ী অ্যামিকাস কিউরি

ইবিতে প্রো-ভিসি হয়েও পরিবহন প্রশাসক পদ আঁকড়ে আছেন তিনি!

বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ ও গাজর-টমেটোর বীজ ও চারা বিতরণ

ট্রাকচাপায় হাসনাত-সার্জিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

পাবিপ্রবিতে জোনাকির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন