মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সাবেক এমপি আবুল আজিজের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৪৫ অপরাহ্ন

 

 

 

সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। আদালত থেকে কারাগারে নেয়া হয়েছে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে। হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তাড়াশ আমলি আদালতের বিচারক গোলাম ফারুখ রুমি এই আদেশ দেন।এর আগে গতকাল সোমবার রাতে ঢাকার কলাবাগান এলাকা থেকে ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র‌্যাব-২। পরে র‌্যাব-১২ এর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। তাড়াশ থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নানের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বাদী হয়ে আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যেকোনো মুহূর্তে ইরানে হামলা করতে পারে ইসরায়েল

খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায়

ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্ররাজনীতি, ছাত্রদলের কর্মী সম্মেলন

শহীদ ওয়াসিমের নামে উদ্বোধন হচ্ছে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ব্যতিক্রমী আয়োজনে ইবি সিআরসির শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

রাবিতে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু, থাকছে জুলাই স্মৃতি কর্ণার

ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদ; বিতরণ হবে ১ হাজার কোরআন

পদত্যাগের দাবিতে উপাচার্য কার্যালয় তালাবদ্ধ করলেন ববি শিক্ষার্থীরা