সোমবার, 10 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

BIMSTEC যুব সম্মেলনে বাকৃবি রোভার স্কাউটসের প্রতিনিধিত্ব

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ১০ মার্চ ২০২৫ - ১:৪৫ অপরাহ্ন

BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত “Youth Led Action on Climate Change” শীর্ষক সম্মেলনে বাংলাদেশ স্কাউটসের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।

 

সম্মেলনে BIMSTEC-এর সাতটি সদস্য দেশ—বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার ও থাইল্যান্ড—অংশ নেয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন নেতৃস্থানীয় স্কাউটস ও যুব প্রতিনিধিরা।

 

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলম (এ.এল.টি)। দলের অন্যতম সদস্য ছিলেন একই গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট মো. মিলন হোসেন।

 

সম্মেলন সম্পর্কে ড. মো. জহিরুল আলম বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবসমাজের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আমরা অভিজ্ঞতা বিনিময় করেছি এবং কার্যকর সমাধানের পথ নিয়ে আলোচনা করেছি। BIMSTEC-এর মতো আঞ্চলিক উদ্যোগ আমাদের তরুণদের নেতৃত্ব ও দায়িত্বশীলতার বিকাশে সহায়ক হবে।”

 

BIMSTEC-এর এই সম্মেলনটি সদস্য দেশগুলোর যুবকদের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করতে এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাকরা হচ্ছে।

 

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবিতে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো এমবিএক্সটি

বাউফলে কলেজ শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় ২ জন গ্রেফতার

ঢাবির আরবি ভাষা ও সংস্কৃতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

যশোরে মদ্যপ অবস্থায় গুলিবিদ্ধ হানিফ, সন্দেহের তালিকায় চেয়ারম্যান টুটুল

সরকারের সাথে সংঘাতে গিয়ে বিএনপির লাভ হবেনা-বেগম জিয়া

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে হল প্রীতিভোজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী

বিশ্ব বাবা দিবসে শিক্ষার্থীদের হৃদয়ছোঁয়া অনুভূতি

ডিনের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে ক্ষুব্ধ বাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ড্র; খেলা শুরু ১৩ নভেম্বর

নাগেশ্বরী উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন