রবিবার, 2 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি তিতুমীর কলেজে

প্রতিবেদক
Md. Jubayer Islam
রবিবার, ২ মার্চ ২০২৫ - ৮:৫৮ অপরাহ্ন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে “পূর্ণদিবস কর্মবিরতি” পালন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ সরকারি তিতুমীর কলেজ, ঢাকা। ২ মার্চ (রবিবার) দুপুরে ১২ টায় তিতুমীর কলেজের কলেজ অডিটোরিয়াম এর সামনে থেকে বিসিএস শিক্ষা ক্যাডাররা “পূর্ণদিবস কর্মবিরতি” ব্যানারে র‍্যালি করে কলেজের মূল ফটকে এসে অবস্থান নেন। তিতুমীর কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারদের “পূর্ণদিবস কর্মবিরতি” কর্মসূচিতে “ডিএস পুলে কোটা পদ্ধতি বাতিল চাই, ক্যাডার যার মন্ত্রণালয় তার, সকল ক্যাডার এর সমতা চাই” ইত্যাদি স্লোগান ছিল। উল্লেখ্য, ১ মার্চ (শনিবার) বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারগুলোর মধ্যে বৈষম্য বিরাজমান। বিদ্যমান বৈষম্যসমূহ দূর করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গোলটেবিল বৈঠক, সেমিনার, সমাবেশসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির কারণে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সভাপতি ড. মুহম্মদ মফিজুর রহমানসহ ২৫ ক্যাডারের মোট ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কয়েক জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান। এমতাবস্থায়, বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ০২ মার্চ, ২০২৫ খ্রি. রোজ রবিবার ‘পূর্ণ দিবস কর্মবিরতি’ কর্মসূচী ঘোষণা করেছে। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন উক্ত কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করছে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচী সফল করার জন্য সকলকে অনুরোধ করেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে ‘আগামীর সূর্য’ সংগঠনের উদ্দ্যেগে  লিফলেট বিতরণ 

ইসরায়েলে টানা তৃতীয় আঘাত, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি খোমেনির

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

বিশ্ববিদ্যালয়ের লোগো ও নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো নজরুল বিশ্ববিদ্যালয়

মাভাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের সেবায় এগিয়ে এলো শিবির, ছাত্রদল, বাগছাস ও বৈছাআ

হাবিপ্রবিতে প্রোগ্রামারস অ্যারেনার কমিটি ঘোষণা

পোরশায় বর্ণিল আয়োজনে বাংলার নববর্ষ উদযাপন

লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভাতে ব্যর্থ প্রযুক্তি, আযানের মাধ্যমে প্রার্থনা

আইপিই বিভাগ রুয়েটে আধুনিক থ্রিডি প্রিন্টার, গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত

বাঁশঝানি সীমান্তে মসজিদের গাছে বিএসএফের সিসি ক্যামেরা, বিজিবির আপত্তি।