বৃহস্পতিবার, 20 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবিতে চলছে শিবিরের দুদিন ব্যাপি প্রকাশনা উৎসব

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ - ২:৩৯ পূর্বাহ্ন

 

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দীর্ঘদিন পর প্রকাশ্যে নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫ এর আয়োজন করেছে শাখা ইসলামি ছাত্রশিবির। 

 

বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল থেকে শুরু হয়ে চলবে আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত। 

 

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বসেছে এই প্রকাশনা উৎসবের স্টল। স্টলটিতে ছোট-বড় তিন ধরনের ডায়েরি, জুলাই বিপ্লবকে ধারণ করা ছাত্রশিবিরের তিন পৃষ্ঠার ক্যালেন্ডার, বড় ও ছোটদের জন্য শিক্ষমূলক ও বিভিন্ন ইসলামি বইসহ ছাত্রশিবিরের অন্যান্য প্রকাশনা সামগ্রীও পাওয়া যাচ্ছে। স্টলটিতে ক্ষণে ক্ষণে বন্ধুবান্ধবসহ ভীড় জমাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাদের অনেকে এসব প্রকাশনা সামগ্রী দেখছেন আবার অনেকে তা নিজের জন্য বা প্রিয়জনের জন্য সুলভ মূল্যে কিনে নিচ্ছেন। 

 

প্রকাশনা উৎসবে এসে কিছু বই কিনেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ। তিনি ছাত্রশিবিরকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা বিগত সময়ে এমন আয়োজন দেখিনি। বর্তমান সময়ে এই রকম আয়োজন আসলে দরকার। বই মেলা আগেও হয়েছে, এরকম প্রোগ্রাম হয় নাই। আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি মুসলিম হিসাবে ইসলামী বইগুলো পড়া জরুরি। এখানে সামসময়িক সময়ে ইসলাম নিয়ে দারুণ দারুণ বই বের হয়েছে। আমি কিছু বই কিনেছি।’ 

 

আয়োজনের বিষয়ে জানতে চাইলে শেকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান বলেন, ‘ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। আপনি যদি আমাদের ক্যালেন্ডার গুলোতে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে তিন পাতার ক্যালেন্ডার রয়েছে। যেখানে জুলাই বিপ্লবের বিভিন্ন প্রতীকি তুলে ধরা হয়েছে। আমাদের এখানে বিভিন্ন প্রকাশনার বই , সিলেবাস ভিত্তিক সাহিত্য, রমাদান পরিকল্পনা এবং নিজস্ব প্রকাশনির বই রয়েছে। জুলাইয়ের আইকনিক শহিদ আবু সাঈদ কর্নারসহ আন্দোলনের বিভিন্ন কর্নার প্রদর্শন করার চেষ্টা করেছি। ফ্যাসিবাদে কর্নারে আপনি দেখতে পাবেন ফ্যাসিস্ট হাসিনার এমপি মন্ত্রীদের বিভিন্ন দুর্নীতি-লুটপাটের চিত্র।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে ইটভাটার দৌরাত্ম্য: শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে পরিবেশদূষণ, প্রশাসনের নীরবতা

পাবিপ্রবির রসায়ন বিভাগে ‘ বাংলাদেশে এপিআই ডিপেন্ডেন্সি-অপরচুনিটি’ বিষয়ক সেমিনারের অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে মাদক, চুরি, ছিনতাই ও কিশোরগ্যাং প্রতিরোধে ওসির ঘোষণা

বিমান আছড়ে পড়ে আহমেদাবাদের মেডিকেল কলেজ ছাত্রাবাসে, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

রাবি পাঠক ফোরামের সভাপতি সাদেকুল, সম্পাদক শামিম

বিএনসিসি ইবি প্লাটুনের নতুন সিইউও ক্যাডেট সার্জেন্ট সুলতান মাহমুদ

চট্টগ্রামে ছাত্রদলের গুলিতে আহত ২ শিবির-কর্মী…

বরগুনার তালতলীতে বিএনপির দু’গুরুপে ভিন্ন ভিন্ন ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল

ইবির কুড়িগ্রাম ছাত্রকল্যাণ সমিতির সভাপতি তৌফিক, সম্পাদক ঐশী