বুধবার, 5 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চলমান সেমিস্টার থেকে শাবিপ্রবির সেমিস্টার ও ক্রেডিট ফি কমছে

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ - ১:২৭ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি:

চলমান সেমিস্টার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন সেমিস্টারের ‘সেমিস্টার ও ক্রেডিট ফি’ কমানো হয়েছে।

গত রবিবার (২ ফেব্রুয়ারি) জরুরি একাডেমিক কাউন্সিলে ফি কমানোর সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ল্যাব ফি কমানো হয়েছে প্রতি ক্রেডিটে ১৫ টাকা (পূর্বে প্রতি ক্রেডিট ১৭৫ বর্তমানে ১৬০) এবং সেমিস্টার ফি ৫০০ টাকা হ্রাস করা হয়েছে।

২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (স্নাতক ও স্নাতকোত্তর) তত্ত্বীয় প্রতি ক্রেডিট ২০টাকা (পূর্বে তত্ত্বীয় প্রতি ক্রেডিট ১৪০ টাকা যা বর্তমানে ১২০), ল্যাব প্রতি ক্রেডিট ৪০ টাকা (পূর্বে প্রতি ক্রেডিট ২০০ টাকা যা বর্তমানের ১৬০ টাকা) এবং উভয় শিক্ষাবর্ষের সেমিস্টার ফি পূর্বের ফি থেকে ৫০০ টাকা কমানো হয়েছে।

বর্তমান নির্ধারিত ফি অনুসারে ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী তত্ত্বীয় সর্বোচ্চ ৩০ ক্রেডিট রেজিষ্ট্রেশন করলে পূর্বের ফি থেকে এক হাজার একশত টাকা (সেমিস্টার ফি ও ক্রেডিট ফি) কম প্রদান করতে হবে। ফলে পূর্বের চার হাজার দুইশত টাকার বদলে তিন হাজার ছয়শত টাকা দিতে হবে।

উল্লেখ্য, ইতোমধ্যে যে সকল শিক্ষার্থী ফি জমা দিয়েছেন রশিদ জমা সাপেক্ষে তাদের জমাকৃত ফি পরবর্তী সেমিস্টারে সমন্বয় করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত