সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাস্টার দ্যা সূর্যসেনের ফাঁসির দিবস স্মরণে স্মরণ সভা

প্রতিবেদক
নাজিমুল ইসলাম, ঢাকা কলেজ প্রতিনিধি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ১০:২৫ অপরাহ্ন

ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা মাস্টার দ্যা সূর্যসেনের ৯২ তম ফাঁসির দিবস স্মরণে স্মরণ সভার আয়োজন করে ঢাকা কলেজ শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় ঢাকা কলেজের শহীদ আবু সাইদ চত্বরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী। আলোচনা সভা পরিচালনা করেন ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত।

 

প্রধান অতিথির বক্তব্যে সালমান সিদ্দিকী বলেন, মাস্টারদা সূর্যসেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুখপাত্র ছিলেন। দেশের ভালবাসায় ও দেশ মাতৃকা’কে রক্ষার জন্য, ব্রিটিশ বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে মাস্টারদা সূর্যসেন, ক্ষুদিরাম ও প্রিতিলতা জীবনের শেষ অব্দি সংগ্রামের সাথে লড়ে গেছেন। মাস্টারদা সূর্যসেনের লক্ষ্য ছিল দেশমাতৃকাকে রক্ষার জন্য স্বৈরাচার এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া। তিনি পেশায় একজন আদর্শ শিক্ষক ছিলেন, তাই নিজ ছাত্রদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনুপ্রেরণা যোগাতেন। এদেশের একজন বিশ্বাসঘাতক মাস্টারদা সূর্যসেনের মত দেশপ্রেমিককে ব্রিটিশদের হাতে ধরিয়ে দেন অর্থের  লোভে। যার ফলে সূর্যসেনকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়। আমাদের এই প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক মাস্টারদা সূর্যসেন। তাই আমরা দেশপ্রেমের মূর্তপ্রতীক  মাস্টারদা সূর্যসেনের আদর্শকে লালন ও ধারণ করব।

 

সভাপতির বক্তব্যে নাহিয়ান রেহমান রাহাত বলেন, মাস্টারদা সূর্যসেন এখন পৃথিবীতে নেই। একজন মানুষ যখন পৃথিবীতে থাকে না, তখন তাকে দেওয়ার কিছুই থাকেনা। তবে তার থেকে নেওয়ার অনেক কিছুই থাকে। আজকের এই অনুষ্ঠান করার পেছনে মূল প্রতিপাদ্য বিষয় হলো মাস্টারদা সূর্যসেন সম্পর্কে জানার কৌতূহল  এবং তার আদর্শকে অনুসরণ করা। সমাজের দুঃখ, দুর্দশা, বঞ্চিত – অবহেলিত ছাত্রদেরকে নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কার্যক্রম। মিছিল, মিটিং, আন্দোলন ও সংগ্রাম এর বাইরেও যে একটি নীতি নৈতিকতাবোধ আছে সেটা ধারণ করা।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বুটেক্সসাসের সভাপতি রফিক, সাধারণ সম্পাদক সিয়াম

পবিপ্রবিতে ভৌতিক জালের কারণ প্রভাব ও প্রতিকার বিষয়ক সংলাপ

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলা: ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

পাবিপ্রবির রসায়ন বিভাগে ‘ইনোভেশন, লিডারশিপ এবং ক্যারিয়ার চিন্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

“জিম্মি করে বাতিল করা হয়েছে আমাদের সুবিধা”- রাবি কর্মকর্তা

নাগেশ্বরীতে ৩ আ’লীগ নেতা গ্রেফতার।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত  

ভারতে ভয়াবহ বিমান বিধ্বস্ত, ২৪২ জনের মধ্যে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত