মঙ্গলবার, 25 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যেরকম কাটছে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মাহে রমজান

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ - ১:০৮ অপরাহ্ন

মো জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রমজান: এক ব্যস্ত ও বরকতময় অভিজ্ঞতা পবিত্র রমজান আত্মশুদ্ধির মাস। মুসলিম উম্মাহর জন্য এ মাস বহুল প্রতীক্ষিত এবং অশেষ বরকতময়। এটি আত্মসংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস, যেখানে রাগ, হিংসা, গিবত, মিথ্যা, সন্দেহ, অহংকারসহ সকল নেতিবাচক প্রবণতা থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়। এই বরকতময় মাসে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিজ্ঞতা কেমন ছিল? চলুন, তাদের অনুভূতির কিছু অংশ জানা যাক। রমজানে পরীক্ষার ব্যস্ততা ও শিক্ষার্থীদের অনুভূতি ২০২৪ সালের ১লা ফেব্রুয়ারি শুরু হওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময়সীমা জুড়েই চলেছে রমজান মাস। ফলে শিক্ষার্থীদের একদিকে ছিল পড়াশোনার চাপ, অন্যদিকে ছিল রোজা ও ইবাদতের মধ্য দিয়ে আত্মশুদ্ধির প্রয়াস। গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আদহাম অভি জানান, “আলহামদুলিল্লাহ, রমজান মাসের সময়টা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে কেটেছে। বিশেষভাবে ভালো লেগেছে, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের দুটি হল— জননেতা আব্দুল মান্নান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে খতম তারাবির আয়োজন করা হয়েছিল, যা ২০ রমজানের মধ্যে শেষ হয়। তবে হলে মশার উপদ্রব কিছুটা সমস্যা সৃষ্টি করেছিল। তা সত্ত্বেও, আলহামদুলিল্লাহ, সুন্দর একটি রমজান কাটিয়েছি।” এফটিএনএস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সমাপ্তি খান বলেন, “রমজান মাসের শুরুটা হয়েছে সেমিস্টার ফাইনাল পরীক্ষার মাধ্যমে। এরপর ল্যাব, কুইজসহ একাধিক দায়িত্বের কারণে ব্যস্ত সময় কেটেছে। যেহেতু হলে সিট পাইনি, তাই বাইরে থেকে থাকা হয়েছে, ফলে ইফতার ও সেহরির জন্য খাবার কিনতে বা রান্না করতে হয়েছে। এতে কিছুটা কষ্ট হলেও ব্যাচমেট, সিনিয়র-জুনিয়র ও শিক্ষকদের সঙ্গে ইফতারের সুযোগ পেয়েছি, যা অনেক ভালো লেগেছে। তবে বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে যাওয়ায় নতুন সেমিস্টারের ক্লাসগুলো তেমন প্রাণবন্ত নয়।” হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পলাশ হোসেন বলেন, “রমজানের বিকাল পরিবার থেকে দূরে থাকলেও ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। বন্ধু, বড় ভাই ও সহপাঠীদের সঙ্গে ইফতার ভাগাভাগির আনন্দ এক অনন্য অভিজ্ঞতা। বিভিন্ন ক্লাব ও সংগঠনের ইফতার আয়োজনও ছিল প্রশংসনীয়। তবে সেমিস্টার ফাইনাল, ইন্টার্নশিপ ও প্রজেক্টের কারণে ব্যস্ত সময় কেটেছে।” পরীক্ষা ও রমজানের চ্যালেঞ্জ নিয়ে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবিদ ফেরদৌস মিয়া বলেন, “১৮ ফেব্রুয়ারি শুরু হওয়া পরীক্ষার শেষ হয় ১০ মার্চ। রমজানের প্রথম দশকে দুটি কোর্সের পরীক্ষা ছিল, যা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। তবে প্রথম পরীক্ষার পর বুঝতে পারলাম, রমজানের বরকতে পড়াশোনায় একাগ্রতা ও শৃঙ্খলা বাড়ে। সেহেরির পর না ঘুমিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতাম, যা বেশ কার্যকর ছিল। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরেছি।” এফটিএনএস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজিজুল হক লিমন বলেন, “রমজান শিক্ষার্থীদের জন্য ধৈর্য, নিয়মশৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ শেখার সুযোগ এনে দেয়। এটি আত্মিক উন্নতির পাশাপাশি পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে সহায়তা করে। এক কথায়, শিক্ষার্থীদের জন্য এটি কঠিন হলেও বরকতময় মাস, যা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।” পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বি জানান, “রমজান মাস বছরের শ্রেষ্ঠ সময়। বিশ্ববিদ্যালয়ে থাকায় পরিবারের সঙ্গে ইফতার ও সেহরির অভাব অনুভূত হয়। তবে বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো এক নতুন অভিজ্ঞতা দেয়। বিভিন্ন সংগঠন ও জেলার এসোসিয়েশনগুলোর ইফতার আয়োজন আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। এখন রমজানের শেষ দশকে এসে বাড়ি ফেরার আকাঙ্ক্ষা বাড়ছে। সবার ঈদযাত্রা শুভ হোক। ঈদ মোবারক!” রমজানের শিক্ষা ও গুরুত্ব রমজান মাস শুধু রোজা রাখার জন্যই নয়, বরং এটি গুনাহ থেকে দূরে থাকার অনুশীলন, সংযম ও আত্মশুদ্ধির মাস। এটি মানুষে মানুষে বিভেদ ভুলে একতাবদ্ধ হওয়ার শিক্ষা দেয় এবং সমাজে খাদ্যের সুষম বণ্টনের গুরুত্ব প্রতিফলিত করে। রমজান মাসে একটি বিশেষ রাত রয়েছে— লাইলাতুল কদর, যা হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ। পবিত্র কোরআনের সুরা কদর-এ এ রাতের বিশেষত্ব উল্লেখ রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোতে এই রাতকে খুঁজতে হবে। এই রাতের ইবাদত হাজার রাতের ইবাদতের চেয়েও উত্তম। রমজান আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে যায়— কিভাবে ধৈর্য, আত্মসংযম ও নৈতিকতা বজায় রেখে উন্নত চরিত্র গঠন করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগের ২ কর্মীকে আটক করছে আরএমপি

আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনা: বাকৃবির ৪৩ শিক্ষক পেল প্রণোদনা

পবিত্র মাহে রমাযানে রাবি ছাত্রদল নেতার হেল্প ডেস্ক

নবীনবীগঞ্জে নারীদের জন্য নান্দনিক মসজিদ

জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপর হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে – রাশেদ রাজন

হাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ফ্যাকাল্টির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রাবির গবেষণা সংসদের নবীনবরণ অনুষ্ঠিত

নাগেশ্বরীতে অটোচালক হত্যা ও অটো ছিনতাই: রংপুর থেকে দুইজন গ্রেফতার

হাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান