মঙ্গলবার, 29 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবির ভেটেরিনারি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ - ৬:০৭ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের নতুন ডিন হলেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের কনফারেন্স রুমে নতুন ডিনের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, স্মার্ট এগ্রিকালচার বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. সহিদুজ্জামানসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ।

 

অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ১৯৭৯ সালে পাবনার মিয়াপুর হাজি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮১ সালে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে স্নাতক এবং ১৯৯১ সালে একই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক বাহানুর ২০০২ সালে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং চাং গুং ইউনিভার্সিটি (সিজিইউ) এবং ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট থেকে পোস্টডক করেন।

অধ্যাপক ড. বাহানুর ১৯৯১ সালে বাকৃবির ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে সহকারি অধ্যাপক, ২০০০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। অধ্যাপক ড. বাহানুরের জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ১৭৮ টিরও বেশি বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে। তিনি বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথের আজীবন সদস্য।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ইউনিসেফ ইয়ুথ অ্যাডভোকেসি ক্যাসকেড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

জবিস্থ কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে ইমরান ও হাসান

যারা রাজনীতিতে বিবাদ তৈরি করছে, তাদের এখনই আলোচনায় বসা উচিত: মান্না

যবিপ্রবির প্রধান ফটক সংলগ্ন সড়কের গতিরোধক সংস্কারের দাবি

প্রাউড অফ পটুয়াখালী টিমের পক্ষ থেকে লাল কার্ড প্রদর্শনী

পবিপ্রবিতে আউটকাম বেজড কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ

আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন

কুড়িগ্রামে কিশোরীকে ১৮ দিন আটকে রেখে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

যশোরে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ দিবস পালিত

হাবিপ্রবিতে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী