বৃহস্পতিবার, 22 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবির সাথে সংহতি ও একাত্মতা প্রকাশ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রতিবেদক
Nitai Roy
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ - ৭:০৫ অপরাহ্ন

`ফোকলোর বিভাগ’ নাম পরিবর্তনের নিমিত্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের দিনব‍্যাপী পালিত গণ-অনশন কর্মসূচির সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

২২মে (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় অফিসিয়াল ভাবে সকল ব‍্যাচের  শিক্ষার্থীদের সম্মতিক্রমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় – “”আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের চলমান নাম পরিবর্তন আন্দোলনের প্রতি দৃঢ় একাত্মতা প্রকাশ করছি ।
আমরা মনে করি, ‘ফোকলোর’ একটি স্বতন্ত্র ও স্বীকৃত একাডেমিক ডিসিপ্লিন। বর্তমান সময়ে বিভাগীয় নামের সঙ্গে আমাদের পাঠ্যসূচি, গবেষণার ক্ষেত্র এবং পেশাগত পরিচিতির স্পষ্ট অমিল রয়েছে। এ কারণে বিভাগীয় নামটি যুগোপযোগী ও যথাযথভাবে পরিবর্তনের প্রয়োজনীয়তা আমরা দীর্ঘদিন ধরেই অনুভব করে আসছি।
এই প্রেক্ষাপটে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে তিন দফা যৌক্তিক দাবি উত্থাপন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তা আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছি এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করছি। একইসাথে আমরা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের নিজ বিভাগের পক্ষ থেকে গত ১৯ মে ২০২৫, সোমবার, বিভাগীয় প্রধান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছি। সেখানে আমরা বিভাগীয় নাম পরিবর্তনসহ দুটি দাবির সুস্পষ্ট উল্লেখ করেছি।
আমরা সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি বিনীত অনুরোধ জানাই—এই দাবি ও প্রস্তাবনাগুলোকে গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে দ্রুত তাদের মতামত ও অবস্থান পরিষ্কার করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আমাদের এই দাবি কেবল নাম পরিবর্তনের দাবি নয়, এটি ফোকলোর ডিসিপ্লিনের পরিচিতি, মর্যাদা এবং ভবিষ্যৎ সম্ভাবনার সঙ্গে জড়িত।
আমরা শান্তিপূর্ণ, যুক্তিভিত্তিক এবং একাডেমিক চেতনায় বিশ্বাসী। ফোকলোর ডিসিপ্লিনকে সম্মানজনক ও স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।””

এরআগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা বিভাগের নিকট নাম পরিবর্তনের স্মারকলিপি জমা দেয়। বিভাগ এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে আজ সারাদিন ব‍্যাপী গণ-অনশন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

খানসামায় জাতীয় সমবায় দিবস পালিত

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে বহ্নিশিখার সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

রাবিতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত

স্বেচ্ছায় রক্তদান সংগঠন “বন্ধু”র ৯ম বর্ষপূর্তি উদযাপন

মাগুরায় নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান

নব-নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতে বশেফমুবিপ্রবি সাংবাদিক সমিতি

মার্কশিট পেতে দীর্ঘসূত্রিতা: ইবি প্রশাসনের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

নষ্ট হয়ে গেছে সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ি