মঙ্গলবার, 3 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ - ৯:০১ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. নজরুল ইসলাম।

মঙ্গলবার (৩ ডিসেম্ববর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাশেম।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদনক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আদেশ,২০০১ এর আর্টিকেল ১২ (১) ধারা অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. নজরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্তে বলা হয়েছে- তার মেয়াদকাল হবে যোগদানের তারিখ থেকে ৪ বছর। তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন। বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভিসি কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. নজরুল ইসলাম ১৯৯৯ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যায় বিএসসি (অনার্স) এবং ২০০২ সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি), থাইল্যান্ড থেকে পাল্প ও পেপার টেকনোলজিতে আরেকটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে তিনি জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (টিইউএটি) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং সেখানে জেএসপিএস পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবেও কাজ করেন। এছাড়া, কানাডার ইউনিভার্সিটি অব কুইবেক এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স মালয়েশিয়ায় আরও দুটি পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

ড. ইসলাম গবেষণায় দক্ষ এবং বিশেষত টেকসই জীবসম্পদ ব্যবস্থাপনা, বায়ো-বেসড কম্পোজিটস, বায়ো-ন্যানোকম্পোজিটস, কাঠ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, বায়ো-আঠা, এবং উদ্ভিদ ও সামুদ্রিক সম্পদ থেকে পাল্প ও কাগজ পণ্য উৎপাদনে কাজ করেছেন। তার গবেষণা ফলাফল নিয়ে তিনি ৯১টি পিয়ার-রিভিউড আর্টিকেল এবং ১৭টি বইয়ের অধ্যায় প্রকাশ করেছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গবেষণা: মেশিন লার্নিংয়ে ব্রুসেলোসিস শনাক্তকরণ ও নিয়ন্ত্রণে সফলতা

যানজট ও হকার সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান

যশোরে প্রথম গর্ভে সন্তান রেখে এপেন্ডিসাইটিস অপারেশন করলেন – ডাক্তার পানু

বশেফমুবিপ্রবিতে ছাত্রদলপন্থীদের মানববন্ধন

গোপালগঞ্জে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রাণিস্বাস্থ্য রক্ষার লড়াই একা লড়ার বিষয় নয়, এটি সম্মিলিত দায়িত্ব- বাকৃবির অধ্যাপক

জিয়াউর রহমান ছিলেন ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ এবং দেশ প্রেমিক

ময়মনসিংহে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাত পোহালেই বুটেক্স ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বে ১৫ ভর্তিচ্ছু

পবিপ্রবির বাসে নারী শিক্ষার্থীর সঙ্গে কর্মকর্তাদের অসদাচরণ, বিতর্কিত ‘বিশেষ বাস সার্ভিস’