শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে মারধর ছাত্রদলের

প্রতিবেদক
Iftekharul Islam, Chattogram correspondent
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ৪:১১ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ছাত্রদল কর্মী কর্তৃক  মারধরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জারুল তলার সামনে এ ঘটনা ঘটে। মারধরের পর কলা ঝুপড়ির পেছনে ফেলে রাখা হয় ওই নেতাকে। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি তাকে উদ্ধার করে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতার নাম শফিকুর রহমান মেঘ।তিনি চবি শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক এবং ক্যাম্পাসের উপ-গ্রুপ সিএফসির অনুসারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা শেষে কলা অনুষদ থেকে বেরিয়ে আসলে জারুলতলার সামনে ছাত্রদল কর্মীরা তার পথ রুদ্ধ করে মারধর করে।

এ বিষয়ে চবি শাখা ছাত্রদল কর্মী সাইদ মোহাম্মদ রেদোয়ান নিজেকে একজন ভুক্তভোগী হিসেবে দাবি করে বলেন,  ২০১৯ সালে ছাত্রলীগ নেতা মেঘ আমার মোবাইল চেক করে ছাত্রদলের সাথে সম্পৃক্ততা আব্দুর রব হলে পেয়ে গেস্ট রুমে নিয়ে মারধর করে। আমাকে মেরে এক পর্যায়ে হল থেকে বের করে দেয়। আমি নিজে একজন ভুক্তভোগী।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান। এই ঘটনা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সামনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আমরা আশঙ্কা করছি তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর সময়ে ক্যাম্পাসে দুষ্কৃতি করার চেষ্টা করতে পারে। আমরা প্রশাসনকে বিভিন্ন সময়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের অত্যাচারে আমাদের অনেক কর্মীদের ক্যারিয়ার নষ্ট হয়েছে। তখন তারা পরীক্ষা দিতে আসতে পারেনি, ক্লাস করতে পারেনি। কিন্তু আজকে ছাত্রলীগের ওরা কোন সাহসে ক্যাম্পাসে আসে তা আমরা বুঝতে পারতেছি না।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

অধ্যাপক আমান উল্লাহ আনন্দ মোহনে অধ্যক্ষ পদে আসীন থাকেন দাবি ছাত্রছাত্রীদের

বানারীপাড়ায় সৎ মেয়ে ধর্ষণ মামলার আসামী লম্পট সৎ বাবা গ্রেফতার

রাজশাহী সিটিকলেজ ছাত্রদলের বিক্ষোভ

বশেফমুবিপ্রবি’তে আন্দোলনের তোপে ছাত্রদলের কেন্দ্রীয় তিন নেতা, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধে অনড় সাধারণ শিক্ষার্থী

হাবিপ্রবিতে ‘বিজ মাষ্টার’ সিজন ৩ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

তানোরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

ইপিজেডের ঝুট ব্যাবসা নিয়ন্ত্রণে নিতে বিএনপির নেতা-কর্মীর উপর হামলা

হাবিপ্রবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ কমিটির নেতৃত্বে শরিফুল-রাফি

তাড়াশে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার