শনিবার, 23 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববি সাংবাদিক সমিতির প্রীতি ক্রিকেট ম্যাচ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ - ৫:১৩ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)সাংবাদিক সমিতি তাদের বার্ষিক প্রীতি ক্রিকেট ম্যাচ ও বনভোজন আয়োজনের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

এই আয়োজনটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ( ২১ নভেম্বর)বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে। বিকালে প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এতে সাংবাদিক সমিতির সদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন। টানটান উত্তেজনায় ভরপুর এ ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকরাও দারুণ উপভোগ করেন। শেষ পর্যন্ত, বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রেখে খেলা সমাপ্ত হয়।

খেলার পরে সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ক‍্যাফেটেরিয়ায় বনভোজনে যোগ দেন। সেখানে বিভিন্ন মজাদার খাবার,  এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সমিতির সদস্যরা তাদের কর্মব্যস্ত জীবনের বাইরে কিছুটা আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ পান।

ববি সাংবাদিক সমিতির সভাপতি জাকির হোসেন  বলেন, সাংবাদিকতার পাশাপাশি সদস্যদের মেধা ও মননের বিকাশ সাধনের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ৷আমরা চেয়েছি সমিতির সদস্যদের মধ্যে লেখালেখির পাশাপাশি  ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাক সেজন্য এমন আয়োজন৷

এ আয়োজনটি শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও শক্তিশালী করার পাশাপাশি স্মরণীয় এক দিন উপহার দিয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম আদালতে চুরি হওয়া নথি মিলল ভাঙারির দোকানে

বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক, দোকানপাট ভাংচুর 

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল

রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিতে মধ্যরাতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

হলের ছাত্রদের মতামতের আলোকে সাজানো হবে আশরাফুল হক হলের লাইব্রেরি- প্রভোস্ট

নাগেশ্বরীর রামখানায় বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

রাজশাহী পুঠিয়ার শিলমাড়িয়ায় আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরন

বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

ববি শরীয়তপুর জেলা ছাত্রকল‍্যাণ পরিষদের নেতৃত্বে নাবেরী-অনামিকা