বুধবার, 9 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মানুষের দীর্ঘশ্বাসের শাস্তি এড়ানো যায় না: “প্রকৃতি ভোলে না”

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ২:১২ অপরাহ্ন

মানুষকে কষ্ট দেওয়ার আগে একটু ভেবে নেওয়া উচিত। মানসিক আঘাত যতই অদৃশ্য হোক না কেন, এর প্রতিফলন একদিন না একদিন ঠিকই আসে। অন্যের মন ভাঙা আর নিজের জয় ভাবা — আসলে তা অস্থায়ী। সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরা বারবার সতর্ক করে বলেন, মানুষের দীর্ঘশ্বাসকে হালকা ভাবে নেওয়া উচিত নয়।

বিশেষজ্ঞরা বলছেন, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া, অপমান করা, কাঁদানো বা অর্জনকে অস্বীকার করার মধ্যে দিয়ে অনেকেই সাময়িক তৃপ্তি পান। কিন্তু প্রকৃতি কারো অন্যায়ের হিসাব ফেলে রাখে না। সময় এলেই সেই অন্যায়ের বোঝা ঘুরে ফিরে অন্যায়ের কারককেই বহন করতে হয়।

একজন মনোবিজ্ঞান বিশেষজ্ঞ বলেন, “আপনি আজ যাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করছেন, তার নীরবতা আর দীর্ঘশ্বাস সময়ের সঙ্গে আপনার জীবনে ফিরে আসবে। আপনি তখন হয়তো নিজের ইগোর কারণে তার কাছে ক্ষমা চাইতেও পারবেন না। তাই আগে থেকেই সাবধান হওয়া উচিত।”

তিনি আরও বলেন, অন্যায় করা মানুষের পায়ের শিকলে পরিণত হয়। অনেকেই ভাবেন যে তিনি জয়ী হয়েছেন, কিন্তু প্রকৃতি কাউকে জিততে দেয় না। নীরবতম কষ্টও নিজের সময়মতো জবাব দিয়ে দেয়।

বিশেষজ্ঞদের মতে, অন্যায় বা অন্যের প্রতি অবিচারের সব উত্তর এই মুহূর্তেই দেওয়ার প্রয়োজন নেই। কিছু উত্তর সময়ের ওপর ছেড়ে দিলে প্রকৃতি নিজেই হিসাব মিটিয়ে দেয়। কারণ মহান স্রষ্টা কারো পক্ষপাত করেন না। তিনি সবার।

সুতরাং অন্যকে আঘাত করার আগে একবার ভেবে নেওয়া দরকার। যে কষ্ট আপনি অন্যকে দিচ্ছেন, সেই কষ্ট ঘুরে ফিরে আপনার কাছেই ফিরবে — এটাই প্রকৃতির আইন। সময়ের ব্যবধান মাত্র।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে ডেভিল হান্ট অভিযানে সাবেক পৌর মেয়র গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে দাম্পত্য কলহের গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী।

রাবিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্রসংঘের নেতৃত্বে ইসহাক-জিহাদ

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২১তম ইন্টার্নশিপের উদ্বোধনী

নিষেধাজ্ঞা অমান্য করে পবিপ্রবিতে ছাত্রদলের কর্মীসভা; শিক্ষার্থীদের ক্ষোভ

৭ দফা দাবিতে তিতুমীর ঐক্যের আমরণ অনশন

বগুড়ায় মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

সারাদেশে অস্থিতিশীল পরিবেশ, রাবিতে বিক্ষোভ; স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা

আর্থিক প্রতারণার অভিযোগে বহিষ্কৃত জানাক নেত্রী পুলিশের হেফাজতে

বছরের শুরুতে নতুন বই ও পুরস্কার তুলে দেন জেলা সদস্য মিনহাজ মুরশিদ