শুক্রবার, 1 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে বর্ণিল আয়োজনে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ - ১২:৫১ অপরাহ্ন

আড়ম্বরপূর্ণ পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে। গতকাল  সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের থানা গেইট সংলগ্ন স্থানে স্থাপিত অস্থায়ী পূজা মণ্ডপে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজা শুরু হয়।

 

পরে পূজার পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পূজা ছাড়াও সেখানে দীপাবলি উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রদীপ প্রজ্বলন করা হয়। এছাড়াও আতশবাজি ফুটানো ও ফানুশ উড়িয়ে এ উৎসব উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

 

পূজা উদযাপনকালে আয়োজনস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। অনুষ্ঠানে তিনি প্রদীপ জ্বালিয়ে দীপাবলির প্রদীপ প্রজ্বলন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট, বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস সহ অন্যান্য হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাবিপ্রবিতে দলীয় ছাত্ররাজনীতির বিপক্ষে ৯১ শতাংশ শিক্ষার্থী

টাংগাইল আওয়ামী লীগ অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে পুস্পস্তবক দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার 

বাকৃবির সুলতানা রাজিয়া হলে সিঙ্গেল সিটের দাবিতে রাতভর ছাত্রী আন্দোলন

কাগমারী ব্রিজে মাইক্রোবাস দুর্ঘটনায় মাভাবিপ্রবির শিক্ষার্থী পার্থ আহত

পরিবহনসেবা সংশ্লিষ্ট মতবিনিময় সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র হলের প্রাধ্যক্ষকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নি

হাবিপ্রবিতে শুরু হলো দুইদিন ব্যাপী ‘সিএসই ফেষ্ট’

ববির বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে হৃদয়-জাহিদুল

ঈদে বাড়ি ফিরতে না পারা মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা

ডিআইইউ ক্যান্টিন পরিদর্শনে প্রক্টোরিয়াল টিম: মানোন্নয়নের অঙ্গীকার

প্রকাশ্যে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ