বৃহস্পতিবার, 20 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে ছয়মাসে তিনবার রদবদল

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:২৩ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রক্টর পদে দায়িত্ব পাওয়ার দুই মাসের মধ্যেই উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. এ টি এম রফিকুল ইসলামকে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনি।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরকেও তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কার্যালয় থেকে জানানো হয়, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ টি এম রফিকুল ইসলামকে প্রক্টরের দায়িত্ব থেকে থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টরের শূন্য পদে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের এক আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইলিয়াস হোসেনকে সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। গতকাল ১৯ ফেব্রুয়ারি থেকেই এ আদেশ কার্যকর হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর অধ্যাপক ড. শুচিতা শরমিনকে ববি উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি যোগদানের পর গত ২৭ নভেম্বর প্রক্টর হিসেবে ড. এ টি এম রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ছয় মাসের মাথায় তৃতীয় ব্যক্তি হিসেবে সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে প্রক্টরের দায়িত্ব দেওয়া হলো।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রীর সঙ্গে নোবিপ্রবি শিক্ষকের প্রতারণা

মানুষের দীর্ঘশ্বাসের শাস্তি এড়ানো যায় না: “প্রকৃতি ভোলে না”

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৪ বছরের ফাতেমা, বাঁচার জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা, প্রয়োজন উন্নত চিকিৎসা

ছায়া সংসদে চ্যাম্পিয়ন ডিআইইউ

নাজিরপুরের বৈঠাকাটায় আশার সদস্যদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লবনাক্ত, জলমগ্ন সহিষ্ণু জাতের ফসল চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

চবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

ডিআইইউতে সরস্বতী পূজার আয়োজন

ববি শরীয়তপুর জেলা ছাত্রকল‍্যাণ পরিষদের নেতৃত্বে নাবেরী-অনামিকা

নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিজকেস-২০২৫ সম্পন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় পাইকারি চালের দোকানে দুর্ধর্ষ ডাকাতি