বৃহস্পতিবার, 20 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চিলমারীতে ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ - ১:১২ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ৫২ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ মার্চ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে চিলমারী থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৩ নং থানাহাট ইউনিয়নের বড় কোষ্টারী এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-রমনা গুড়াতি পাড়ার মোঃ হালিম বাদশা (৩৮), বহরের ভিটা এলাকার মোঃ রেজাউল করিম (২৮), রাজার ভিটা এলাকার মোঃ রায়হান মিয়া (২২) এবং সবুজ পাড়া এলাকার মোঃ মহেদী হাসান চৌধুরী (৩৩)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন জানান, চিলমারী থানার আওতাধীন এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি জোর দিয়ে বলেন, কুড়িগ্রাম জেলা থেকে মাদক নির্মূলের লক্ষ্যে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং মাদক নির্মূলে পুলিশের এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

জাবিপ্রবিতে ভিসি, প্রো ভিসিকে খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের শুভেচ্ছা

ছাত্র অধিকার পরিষদ হাবিপ্রবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

শেকৃবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন

গ্রীণ ভয়েস জাবিপ্রবি শাখার নেতৃত্বে তৌসিফ ও হুমায়ুন কবীর

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারাব পৌর ছাত্রদলের বিশাল শোডাউন   

মোসাদের গোপন ড্রোন কারখানা ধ্বংস করল ইরান

মাদকের সাথে সম্পৃক্ত থাকায় চার শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ প্রশাসনের

রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা

বাঁধন এবং ফ্রেন্ডস ফরেভার এর যৌথ উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি