বৃহস্পতিবার, 8 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাদকের সাথে সম্পৃক্ত থাকায় চার শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ প্রশাসনের

প্রতিবেদক
বিথী আক্তার কাজল, কুবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ - ৪:৫১ অপরাহ্ন

 

 

কুবি প্রতিনিধি:

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হল থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় চার শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে হল প্রশাসন। দুই শিক্ষার্থীকে আজ (০৭ মে) বিকেলে ৫ টার মধ্যে এবং পরীক্ষা থাকায় বাকি দুই শিক্ষার্থীকে আগামীকাল পরীক্ষার পরপরই হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

 

বুধবার (০৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খাঁন।

 

চার শিক্ষার্থী হলেন–কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম সাদিফ, একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের আরিফ আশহাফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান। এরমধ্যে ওয়াসিফুল ও আরিফকে আজ এবং জিদনী ও শাকিলকে আগামীকাল পরীক্ষা পরপরই হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

 

 

ধূমপান ও মাদকমুক্ত ক্যাম্পাস ঘোষণার পর থেকে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই অভিযানের অংশ হিসেবে গোপন গতকাল (০৬ মে) রাত ১১ টার দিকে বিজয়-২৪ হলে অভিযান চালিয়ে তিনটি কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরই সাথে চারজন শিক্ষার্থী সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন হল প্রভোস্ট। 

 

 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘প্রভোস্টের চিঠির পরিপ্রেক্ষিতে তাদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল শৃঙ্খলা কমিটির মিটিংয়ে তাদের বিষয়টি আলোচনা করা হবে। এরপর ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খাঁন বলেন, ‘কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ওয়াসিফুল ইসলাম সাদিফ, লোকপ্রশাসন বিভাগের আরিফ আশরাফকে আজকেই হল ছেড়ে যেতে বলা হয়েছে। তারা দুজন ইতোমধ্যে চলে গেছে। অন্য দুজন শিক্ষার্থীর আগামীকাল (বৃহস্পতিবার) পরীক্ষা থাকায় তাদেরকে একদিন হলে থাকার সুযোগ দেওয়া হয়েছে। ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শাকিল খানকে পরীক্ষা শেষ হলে আগামীকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবি ইউট্যাব, জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে মানববন্ধন

বাকৃবির তাপসী রাবেয়া হলে পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব আয়োজিত

পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

রাজশাহী সিটিকলেজ ছাত্রদলের বিক্ষোভ

জাবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন গণিত ও ব্যবস্থাপনা বিভাগ

চিলমারীতে ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল

মাভাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ট্রাকচাপায় হাসনাত-সার্জিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা