শনিবার, 19 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ১৯ জুলাই ২০২৫ - ৩:২২ অপরাহ্ন

রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র-ছাত্রীরা । রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বই পড়ায় কৃতিত্বের জন্য ৫৬টি স্কুলের ২ হাজার ৩০৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন। শনিবার (১৭ জুলাই) দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবে শিক্ষার্থীদের মধ্যে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন ও সেরাপাঠক ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পাখি বিশেষজ্ঞ ও লেখক ইনাম আল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, লেখক মাজহারুল ইসলাম তরু ও গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের রিজিওনাল হেড মাহমুদুল হাসান। অতিথিরা বলেন, বই পড়া জ্ঞান ও মানসিক উৎকর্ষের প্রধান মাধ্যম। শিক্ষার্থীদের মধ্যে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলায় এ কর্মসূচির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঞ্চে সরাসরি পুরস্কার গ্রহণ করে ১ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী, বাকিদের পক্ষে স্কুলের শিক্ষক-সংগঠকরা পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন ও বই স্পন্সর করে গ্রামীণফোন। আগামী বছরগুলোতেও এই কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান আয়োজক ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যশোর জেলা বিএনপির নেতৃত্বে সাবু-খোকন

নারীর নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

“জিম্মি করে বাতিল করা হয়েছে আমাদের সুবিধা”- রাবি কর্মকর্তা

চিন্ময়ের জামিন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর

রাবিতে শীতার্তদের মাঝে গ্ৰীণ ভয়েসের কম্বল বিতরণ

যশোরে সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ ৩জন আহত

নজরুল বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে `গবেষণা মেলা’

‘তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই আমরা’-যশোরে বাফুফে সভাপতি

যেকোনো মুহূর্তে ইরানে হামলা করতে পারে ইসরায়েল

পঙ্গুত্বের পথে শিক্ষার্থী, হল সংস্কারে ব্যর্থতার অভিযোগে প্রভোস্টের পদত্যাগ দাবি