শুক্রবার, 24 অক্টোবর 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তাড়াশে অবৈধভাবে মাটি কাটায় ভেকু মালিককে এক লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ - ৭:৪৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা ও বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. জেড. এম. নাহিদ হোসেনের নেতৃত্বে প‌রিচা‌লিত ভ্রাম্যমাণ আদালত।

তাড়াশ উপজেলার কুমাল্লু গ্রামে মাটি ব্যবসায়ী পুকুর খননের নাম করে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে রাতের অন্ধকারে ট্রাক ও ট্রলি ভর্তি করে অন্যত্র বিক্রি করছিলেন। এতে পরিবেশের পাশাপা‌শি রাস্তারও ব্যাপক ক্ষতি হচ্ছিল। বুধবার (১৫ অক্টোবর) খবর পেয়ে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. জেড. এম নাহিদ হোসেনের নেতৃত্বে দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় ভেকু মেশিনটি আটক করা হয়। পরে ভেকু মালিকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.জেড.এম নাহিদ হোসেন বলেন, পুকুর খননের নামে অবৈধভাবে মাটি কাটা ও মাটি বিক্রি করার অপরাধে এক মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পাবিপ্রবি’র ক্যারিয়ার ও এন্টারপ্রনারশীপ ক্লাব

রাবিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্রসংঘের নেতৃত্বে ইসহাক-জিহাদ

অসাবধনাতায় চলে গেল শিশুর জীবন

পাবলিক প্রকিউরমেন্ট আইন নিয়ে কর্মশালার উদ্বোধন বাকৃবিতে

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার শহীদ বিশালের বাড়ি পরিদর্শন

রাবির স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম মুছে দিল শিক্ষার্থীরা

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

রমজানে পাবিপ্রবির হলের খাবারের মান-ভর্তুকি বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকের হাতাহাতি

মাভাবিপ্রবি ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য, চলছে অশ্লীল ও অসামাজিক কার্যক্রম