বৃহস্পতিবার, 22 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ - ৬:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর বাজার এলাকা থেকে ৩৩ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে (২২ মে) পরিচালিত এ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হাজিপুর গ্রামের ইনু মিয়ার চেলে মো. রুবেলকে গ্রেফতার করা হয়।

এ সময় পারভেজ মিয়া (৩৫) নামে তার এক সহযোগী পালিয়ে যান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাকে ও জব্দকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাব-৯ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইউনিস্যাব রাজশাহীর নতুন কমিটি গঠন

ববি শরীয়তপুর জেলা ছাত্রকল‍্যাণ পরিষদের নেতৃত্বে নাবেরী-অনামিকা

মধ্যরাতে নিরাপত্তা কর্মীদের মাঝে ইবি ছাত্রদলের সাহরি বিতরণ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাত্রলীগের নেতা কাজল গ্রেফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে মারধর ছাত্রদলের

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “আন্তর্জাতিক রিসার্চ সিম্পোজিয়াম” কর্মশালা

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ইবির ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইটভাটা বন্ধ

বৈষম্যবিরোধী আন্দোলনকারীকেই হুমকির অভিযোগ ইবির সহ-সমন্বয়কের বিরুদ্ধে