শনিবার, 8 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চোরাই বাল্কহেড চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৩০ টন মালামাল উদ্ধার

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:০২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ নৌ পুলিশের অভিযানে চোরাই বাল্কহেড কেটে বিক্রয় চক্রের সক্রিয় চার সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় বাল্কহেডের কাটা অংশের প্রায় ৩০ টন ওজনের মালামাল উদ্ধার করা হয়।

গত ২৩ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া থানার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দি নদীর ঘাট থেকে “এমবি মাছিয়াতা দরবার শরীফ” নামক একটি বালুবাহী বাল্কহেড সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। বাল্কহেডের স্টাফরা জ্বালানি ও অন্যান্য খরচের জন্য নগদ অর্থ নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে তারা বাল্কহেডটি চুরি করে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল যোগাযোগ বন্ধ করে দেয়।

ঘটনার তথ্য পেয়ে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী, নারায়ণগঞ্জ নৌ পুলিশ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং অভিযানে নামে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এর নেতৃত্বে নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলের নৌ পুলিশের যৌথ অভিযানে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানার সহায়তায় পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে এক আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে চোরাইকৃত বাল্কহেডটির ৪১১টি কাটা অংশ (ওজন প্রায় ৩০ টন) উদ্ধার করা হয়। এরপর ডিএমপির বিভিন্ন এলাকায় আরও অভিযান চালিয়ে চোরচক্রের আরও তিনজন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০)।

এ ঘটনায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরাধ চক্রের অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক দিনপঞ্জিতে যুক্ত হলো ১৬ ক্যাম্পাস সাংবাদিকের নাম

জবির এআইএস বিজনেস ক্লাবের নেতৃত্বে আদিব-টুটুল

নারীর নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাবির ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি অ্যালামনাইর নেতৃত্বে বরকতুল্লা-মোস্তাফিজুর

দুই ঈদেও রাষ্ট্র খোঁজ নেয়নি, শহীদ পরিবারের পাশে দাঁড়াল আরেক শহীদের ভাইয়েরা

ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের প্লান অফ একশন প্রণয়নে সাবন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীতে বিদেশী সামরিক বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছে -অ্যাডমিরাল এম নাজমুল হাসান

বাকৃবির সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের অভিযোগে ২৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে হাবিপ্রবিতে বিক্ষোভ

দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে পারে ইরান-ইসরায়েল সংঘাত