বুধবার, 23 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোর জেলা এনএসআই এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতারক চিকিৎসককে আটক

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ২৩ জুলাই ২০২৫ - ২:৫৭ অপরাহ্ন

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) যশোরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ জহির রায়হান (৩৭) নামে এক ভুয়া হোমিওপ্যাথি চিকিৎসককে আটক করা হয়। এসময় আদালত অর্থদণ্ডসহ ১৫ দিনের  কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আটক রায়হান শার্শা সম্বন্ধকাঠি গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ২২ জুলাই দুপুরে যশোর জেলা কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত চৌগাছা পৌরসভার কুঠিপাড়া মোড়ে “রায়হান হোমিও হল” নামক চেম্বারে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় আদালত হোমিও চিকিৎসার বৈধ কোন হোমিও কাগজপত্র রায়হানের কাছ থেকে পাননি। তিনি নামমাত্র প্যারামেডিকেল কোর্সের সনদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে চেম্বার পরিচালনা করে আসছিলেন। শুধু চৌগাছায় নয়, গদখালী, কাগজপুর, কাজিরহাট ও বালুন্ডা বাজারসহ বিভিন্ন এলাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন নামে চেম্বার চালু ছিল তার। তার এই প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স, ১৯৮৩ এর ৩৯ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, এনএসআই যশোরের নেতৃত্বে চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার  ইসরাত জাহানসহ প্রশাসনের সদস্যরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে প্রথমবারের মতো শাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

কুড়িগ্রামের চরাঞ্চলে উন্নয়ন দাবিতে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তি প্রচারণায় নাগেশ্বরী: ৪৬তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ শুরু

জুলাই বিপ্লবে আহতদের সম্মানে কুবি শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল

চার বছরে পা রাখল তিতুমীর কলেজে আইটি সোসাইটি

ভালুকায় ট্রাক চাপায় প্রাণ গেল এক মটরসাইকেল চালকের

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

যশোরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, পাশে থাকার অঙ্গিকার

বাংলা নববর্ষ উপলক্ষে যবিপ্রবিতে রচনা প্রতিযোগিতার আয়োজন

ডিআইইউতে গাইবান্ধা জেলা ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত