শনিবার, 31 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

৩য় এনআইএলএস ন্যাশনাল লিগ্যাল ডিবেট চ্যাম্পিয়নশিপে পবিপ্রবির আইন অনুষদের সাফল্য

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ - ১২:০৪ পূর্বাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের  আইন ও ভূমি প্রশাসন বিভাগের বিতর্ক দল “অ্যামিকাস কিউরি (Amicus Curiae)” ৩য় এনআইএলএস ন্যাশনাল লিগ্যাল ডিবেট চ্যাম্পিয়নশিপ (NNLDC) ২০২৬-এ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় পবিপ্রবির পক্ষে অংশগ্রহণ করেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী এ এম রামিম রুহুল উল্লাহ, ৩য় সেমিস্টারের শিক্ষার্থী মোসাদ্দেক হোসাইন জিহাদ ও সাইমা সুলতানা এলিন।

চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্সের জন্য দলের সদস্য এ এম রামিম রুহুল উল্লাহ ‘বেস্ট ডিবেটার অব দ্য চ্যাম্পিয়নশিপ’ খেতাবে ভূষিত হন, যা বিশ্ববিদ্যালয়টির আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এক বিশেষ গর্বের বিষয়।

প্রতিযোগিতা শেষে সম্মানিত বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন আনুষ্ঠানিকভাবে টিম অ্যামিকাস কিউরি-এর হাতে ট্রফি তুলে দেন।

এই অর্জনের মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা তাদের মেধা, যুক্তিবোধ ও বিতর্ক দক্ষতার স্বাক্ষর রাখল। বিশ্ববিদ্যালয় পরিবার তাদের এ সাফল্যে গর্বিত এবং ভবিষ্যতে আরও বৃহত্তর সাফল্য কামনা করছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

সড়ক দুর্ঘটনায় আহত যবিপ্রবির তিন শিক্ষার্থী

ময়মনসিংহ থেকে ৫৯ হাজার লিটার ভোজ্য তেল উদ্ধার, জেল জরিমানা

ফুলবাড়ীতে থানা যুব সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বাস্থ্যসেবার উন্নয়নে এ্যাম্বুলেন্স প্রদান

মাভাবিপ্রবিতে ‘পর্দা কর্ণার’ স্থাপনের দাবি, প্রশাসনের দৃষ্টিপাত চান নারী শিক্ষার্থীরা

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ ও ডাকাত দলের গোলাগুলি ; পুলিশসহ আহত-২, আটক ৫

পাবিপ্রবি’র মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে ভুয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের কাছে অর্থ দাবি

গ্রেপ্তার হলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার