মঙ্গলবার, 7 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রূপগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে সন্ত্রাসীদের গুলি

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ - ৬:১৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহকে হত্যার উদ্দেশ্যে তার বসতঘরে সন্ত্রাসীরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছেন। গুলি করার ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।
সোমবার (৬ জানুয়ারী) রাত সাড়ে ১১ দিকে উপজেলার ভূলতা  ইউনিয়নের পাড়াগাঁও লাভরাপাড়া এলাকায় ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ  বাড়িতে এ গুলির ঘটনা ঘটে।
মাসুম বিল্লাহ উপজেলা ছাত্রদলের  সাবেক সদস্য সচিব ছিলেন।
মাসুম বিল্লাহ অভিযোগ করে জানান,গত ৫ ই আগষ্টে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর  থেকে   মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গড়তে  সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসীকে সাথে নিয়ে তারা ঐক্যবদ্ধ হন। তাই গত ৫ জানুয়ারি মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মাসুম বিল্লার নেতৃত্বে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল করেন।
ওই দিন তারা জানতে পারেন স্থানীয় মাদক ব্যবসায়ী সন্ত্রাসী শাহিন ও  তাঁর বাহিনী এলাকায় আধিপত্য বিস্তারের জন্য অস্ত্র নিয়ে এলাকাবাসীর উপরে হামলা প্রস্তুতি নিচ্ছে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে  তাদের প্রতিহত করতে ঘটনাস্থল থেকে বিপুল পরিমান দেশি ধারালো অস্ত্রসহ শাহিনের  সহযোগী শুরু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় । এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা সোমবার রাতে সাড়ে ১১ টার দিকে মাসুম বিল্লাহকে হত্যার উদ্দেশ্যে বসতঘরে গুলি করেছে । গুলির শব্দে আশপাশের বাড়ির লোকজন ছোটাছুটি শুরু করতে থাকে । এ সময় জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ একটি গুলির খোসা উদ্ধার করেছেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির  ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল  থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জবিস্থ নাটোর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আকাশ-মিঠু

রূপগঞ্জে আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিএনপির মিছিল

বাবা শুধু সম্পর্ক নয়, জীবনের নীরব যোদ্ধা: আজ বিশ্ব বাবা দিবস

নিরাপত্তাকর্মীদের মাঝে ইবি ছাত্র শিবিরের শীতবস্ত্র বিতরণ

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যবিপ্রবি উপাচার্য

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু কাল

পাবিপ্রবিতে সমাজকর্ম নাইট অনুষ্ঠিত

যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীসহ ৪জনের উপর সন্ত্রাসী হামলা! জড়িতদের ধরতে ১২ ঘন্টার আল্টিমেটাম, না করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান স্টল সাজসজ্জায়