রবিবার, 6 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রূপগঞ্জে আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিএনপির মিছিল

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ - ৫:৫৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:           
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাস ,নৈরাজ্যের প্রতিবাদের বিরুদ্ধে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিম কান্দাপাড়া থেকে শুরু হয়ে কান্দাপাড়া চৌরাস্তায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। তবে আশ্চর্যের বিষয় হলো,মিছিলের অগ্রভাগে কয়েকজন আওয়ামী লীগ নেতাদের দেখা যায়।
৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত মিছিলে যুবলীগ নেতা সানাউল্লাহ,শফিউল্লাহ সহ বিগত আওয়ামী সরকারের আমলে সরকারি দলের মিটিং-মিছিলে অংশগ্রহণকারি অনেক কেই বিএনপির মিছিলে দেখা যায়। তারাব পৌর যুবদল নেতা কাওছার আলম ও যুবদল নেতা আব্দুল আজিজ হিরার নেতৃত্বে মিছিলে শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়।
প্রতক্ষ্যদর্শী সূত্রে আরও জানা যায়, বিএনপির প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারি বেশিরভাগই বিগত আওয়ামী সরকারের সময়ে সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর পিএস,কুখ্যাত সন্ত্রাসী কামরুজ্জামান হীরার অনুসারী ছিলো। বিগত সরকারের আমলে পিএস হীরা ক্ষমতা কে কাজে লাগিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। এলাকায় চাঁদাবাজি,সন্ত্রাসী,মাদক ব্যবসা সহ সকল অপকর্মের মূল হোতা ছিলো এই হীরা বাহিনী। তবে গত ৫ই আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তন হওয়ায় তারা এখন বিএনপিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। 

এলাকাবাসী জানায়, মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়।
এ বিষয়ে মন্তব্যের জন্য তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।
তারাব পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা গত ১৭বছর স্বৈরাচারের সাথে যুদ্ধ করে জুলাই অভ্যুথান বুকের তাজা রক্ত দিয়ে আওয়ামী লীগ কে দেশ থেকে বিতারিত করেছি। আবার সেই আওয়ামী লীগের নেতাদের কে দলে আশ্রয়-প্রশ্রয় দিলে ত্যাগী কর্মীদের সাথে বেঈমানী করা হবে। রক্তের সাথে কখনও বেঈমানী চলে না। বিএনপির মিছিলে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি এটি অত্যন্ত দুঃখজনক।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুবির বিজয়-২৪ হলে মাদক বিরোধী অভিযানে তিন রুম থেকে মাদকদ্রব্য উদ্ধার

লাম্পি স্কিন ডিজিজ ও পিপিআর প্রতিরোধে বাকৃবির টিকাদানের উদ্যোগ

যবিপ্রবিতে রাসায়নিক নিরাপত্তা ও পরীক্ষাগার ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোনাগাজীতে জুলাই শহীদ স্মরণে পাঠাগার উদ্বোধন

পবিপ্রবি ভিসির নববর্ষের কার্ডে খুশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা

রাজশাহীতে লাইব্রেরিয়ান ভয়েসের বই পড়ার সচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন

হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

পবিপ্রবি’র নতুন একাডেমিক প্রোফাইলে আবু সাঈদের ছবি

অনন্তপুর সীমান্তে ২৮৪ ভারতীয় মোবাইল উদ্ধার, বিজিবির চোরাচালানবিরোধী সফল অভিযান

হবিগঞ্জের পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদের লড়াইটা কেবল বাংলাদেশে  নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী