শুক্রবার, 9 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীসহ ৪জনের উপর সন্ত্রাসী হামলা! জড়িতদের ধরতে ১২ ঘন্টার আল্টিমেটাম, না করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শুক্রবার, ৯ মে ২০২৫ - ১০:৪৩ অপরাহ্ন

প্রতিবেদক, হবিগঞ্জঃ
হবিগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত তিন সমন্বয়কদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন শেষে ফেরার পথে স্টাফ কোয়ার্টার এলাকায় নার্সিং ইনস্টিটিউটের সামনে হামলা চালায় ৬-৭ জন সন্ত্রাসী। সমন্বয়কদের দাবি অন্ধকারে পরিকল্পিত ভাবে একদল যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মাহদীর উপরে হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার সাথে থাকা আরও দুইজন আহত হন। আহত মাহদী হাসান “হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ”-এর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, বাকি তিনজন হলেন মোঃ রকি, অন্তর মিয়া ও সাইদুল। ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদারের নেতৃত্বে শহরের টাউনহলের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যদিও জয় বাংলা বলে তাদের উপরে হামলা করা হয়েছে মূলত তারা আওয়ামী লীগ নয়।
অন্য একটি কুচক্রী মহল। তারা সন্ত্রাসী গোষ্ঠী। তাদের বিরুদ্ধে প্রশাসনকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। এ সময় আরিফ তালুকদার হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আগামী ১২ ঘন্টার মধ্যে এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ হয়, তাহলে তারা হবিগঞ্জ সদর মডেল থানা ঘেরাও করা হবে। এ বিষয়ে আহত সমন্বয়ক মাহদী হাসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। আহবায়ক আরিফ তালুকদারের সাথে সরাসরি কথা বললে তিনি জানান, আমাদের ধারণা আক্রমণকারীরা সন্ত্রাসী-গোষ্ঠী আওয়ামী লীগের কেউ নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার অন্যান্য নেতাদের দাবি যারা পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে তাদের সনাক্ত করে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

অভয়নগরে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের ১৩ পরিবার পাশে দাড়িয়েছে যশোর জেলা জামায়াত

যবিপ্রবির ইইই ক্লাবের নেতৃত্বে আহাদ হোসেন নিবীড় ও জাহিদুল ইসলাম শান্ত

সাম্য হত্যা: ৩ দফা দাবিতে বাকৃবি ছাত্রদলের কালোব্যাজ ধারণ

মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে এসইই এর উদ্যোগে পবিপ্রবিতে ওয়ার্কশপ

রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী কুরআন উপহার কর্মসূচি

নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি সড়ক দুর্ঘটনায় আহত, ক্লিনিকে ভর্তি

হবিগঞ্জ মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাসের দাবীতে জেলা ছাত্রদলের মানববন্ধন

নারায়ণগঞ্জে আবারও করোনা আতঙ্ক, প্রস্তুতির ঘাটতিতে জনমনে শঙ্কা

বুটেক্সে নবীন শিক্ষার্থীদের বরণে ওরিয়েন্টেশন