শুক্রবার, 14 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে উন্নত মম শির’র উদ্যোগে গণ-ইফতারের আয়োজন

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ - ১০:৪৪ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উন্নত মম শির’র উদ্যোগে ১৩ই রমজানে গণ-ইফতার অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার (১৪ মার্চ) যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে গণ-ইফতার অনুষ্ঠিত হয়। এ গণ-ইফতারে প্রায় দেড় হাজারের অধিক শিক্ষক ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। 

 

গণ-ইফতারে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ইঞ্জি. ড. মোঃ আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, আইসিটি সেলের পরিচালক ড. মোঃ ফরহাদ বুলবুল সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

 

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ “দ্যা সায়েন্স অব ফাস্টিং: ইনসাইট ফরম সুন্নাহ এন্ড মডার্ন মেডিসিন” এর উপর আলোচনা করেন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ রুহুল আমিন।

 

গণ ইফতার আয়োজনের বিষয়ে যবিপ্রবি উন্নত মম শির’র আহ্বায়ক মাসুম বিল্লাহ বলেন, রোজাদারদের জন্য ইফতার এর আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের আমন্ত্রণে প্রায় ১৬০০ জন রোজাদার উপস্থিত হয়েছে। আমরা খুবই আনন্দিত যে এত মানুষ আমাদের উপর বিশ্বাস রেখে, ভালোবেসে আমাদের ইফতারে  উপস্থিত হয়েছে। তবে এর সাথে সাথে আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যে, এত বিপুল মানুষের আপ্যয়ণ আমরা সঠিক ভাবে করতে পারিনি। এছাড়াও গন-ইফতারের পাশাপাশি আমরা  রমজান সক্রান্ত একটি সেমিনারের আয়োজন করেছি রোজা সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে । আমরা আমাদের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার দিব এই আশাবাদ ব্যক্ত করছি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার প্রতিবাদে মধ্যরাতে মাভাবিপ্রবিতে বিক্ষোভ

মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ফুলবাড়ী বণিক সমিতির পরিষ্কার অভিযান ও প্রচারণা

পবিপ্রবিতে উপপরিচালক মুহাম্মদ আবু হানিফের মৃত্যুতে শোকসভা ও দোয়া

এলিটের মাটিতে পড়ল ক্রিমসন

জাবিপ্রবি শিক্ষকের বাসায় চুরি

ডিনের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে ক্ষুব্ধ বাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা

বাকৃবিতে এএফটি প্রজেক্ট প্রপোজাল রচনা কর্মশালার উদ্বোধন

পবিপ্রবি’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন

প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধু

শরীরের দুর্বলতা কাটাতে গুরুত্বপূর্ণ উপাদান