বৃহস্পতিবার, 13 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উলিপুরে ছাত্র নির্যাতনের ঘটনায় ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৫৭ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা ওলামা লীগ সভাপতি মাওলানা শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা চত্বরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের তুলে নিয়ে নির্যাতন করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রামদা, ছোরা ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেন।

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ২১ নভেম্বর ২০২৪ তারিখে উলিপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে পাঁচপীর আলিম মাদ্রাসার সাবেক ও বর্তমানে উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি বলে জানা গেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, “গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পোরশায় নবতান সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কেরাত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত

সীমান্তের বেদনা: ফেলানীর মৃত্যু কি পরিবর্তন আনতে পেরেছে

ইউএনওর বিদায়ী সংবর্ধনা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

ইসরায়েলি আগ্রাসনের পেছনে গোপন ষড়যন্ত্র, দাজ্জাল আগমনের ছায়া

রাত পোহালেই বুটেক্স ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বে ১৫ ভর্তিচ্ছু

ডিপ্লোমা হোল্ডারদের কোটা ও বিশেষ সুবিধা প্রাপ্তির বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের বিবৃতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুটি হলের নাম পরিবর্তন

বুটেক্সে ভর্তি পরীক্ষা ৭ মার্চ

বসুন্ধরা শুভসংঘের রাবি শাখার সভাপতি মাহবুব, সম্পাদক আলফাজ

ইসরায়েলি হামলার নিন্দা, ইরানের পাশে থাকার ঘোষণা কাতারের