শুক্রবার, 7 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করলো শিক্ষার্থীরা

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:০৭ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নাম পরিবর্তন করে মাওলানা ভাসানী হল নামকরণ করেছেন।

 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল প্রাঙ্গণে নতুন নামের ব্যানার স্থাপন করেন শিক্ষার্থীরা।

 

হলের শিক্ষার্থীরা বলেন, “আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণে সব জাতীয় নেতার অবদান স্বীকৃতি পাক। মাওলানা ভাসানী আজ অবহেলিত, অথচ তিনি কৃষি ও কৃষকের জন্য আজীবন সংগ্রাম করেছেন। এই নাম পরিবর্তন তার প্রতি আমাদের শ্রদ্ধার প্রকাশ।”

 

তবে এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরীফ আর রাফি বলেন, “প্রশাসনিকভাবে হলের নাম এখনো পরিবর্তন হয়নি। গত ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন শুরু হয়। ওই দিনই বাকৃবিতেও বঙ্গবন্ধু হলের নামফলকে শিক্ষার্থীরা কালি লেপে দেয় বলে জানতে পারি।”

 

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের প্রদত্ত নামের বিষয়ে প্রশাসনিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হলের নাম পরিবর্তনের জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন। প্রশাসনিক সিদ্ধান্তের পরই নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাবিপ্রবির ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হলেন নাজমুল হুদা

উলিপুরে ক্ষেতমজুর সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে কমিটি ঘোষণ

জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

নড়াইলে চোরাই ব্যাটারি চালিত রিক্সা উদ্ধার  গ্রেফতার ৩

ববি শিক্ষার্থী শিফা নূর ইবাদির অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

রূপগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদ

হোসেনপুরে আমেরিকা প্রবাসির বাড়িতে ডাকাতি

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন

খুবিতে প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ও কোর্স রেজিস্ট্রেশন তারিখ ঘোষণা

ববি শিক্ষার্থী মায়িশা ফওজিয়া মীম নিহতের ঘটনায় ১০ লাখ টাকায় সুরাহা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা