শুক্রবার, 25 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিপ্রবি’তে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে ড. আল মামুন সরকার সাময়িক অব্যহতি

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ - ১:৫৩ অপরাহ্ন

 

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আল মামুন সরকারকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

২২ এপ্রিল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে নিতে তাঁকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

 

অফিস আদেশে আরও বলা হয়, ড. আল মামুনের কাছে থাকা প্রশাসনিক নথিপত্র রেজিস্ট্রার দপ্তরে এবং একাডেমিক কাগজপত্র বিভাগীয় চেয়ারম্যানের কাছে সাত কর্মদিবসের মধ্যে হস্তান্তর করতে হবে।

 

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, তাঁর বিরুদ্ধে প্রশাসনিক দায়িত্ব পালনে গাফিলতি, শৃঙ্খলা লঙ্ঘনের, নিজ বিভাগের অন্য শিক্ষককে হুমকি, বিভাগে ভাংচুরের অভিযোগসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ আনুষ্ঠানিকভাবে  কিছু বলতে রাজি হননি।

 

সাময়িক অব্যাহতির বিষয়ে ড. মো. আল মামুন সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি জানি না। আমাকে অব্যাহতি দেওয়া হয়নি।”

 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তাকে অব্যাহতি পত্র তার বিভাগে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া অনলাইন মাধ্যমেও তাকে দেওয়া হয়েছে।

 

সর্বশেষ - শিক্ষা