বৃহস্পতিবার, 15 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউ’র “ল” বিভাগের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতিবেদক
Delowar Mahmud
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ - ৪:৫৮ অপরাহ্ন

 

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর আইন (এলএলবি) বিভাগের ৭০ ও ৭১ ব্যাচের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার  (১৩ মে) এলএলবি (সম্মান) প্রোগ্রামের ৭০ এবং ৭১তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের জন্য এক জমকালো ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের মুট কোর্ট রুমে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল একটি  অনুপ্রেরণামূলক আয়োজন, যা নবীনদের জন্য ডিআইইউ-তে তাদের আইনশিক্ষার যাত্রার শুভ সূচনা হয়।  

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ-এর বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তাঁর প্রাণবন্ত বক্তব্যে তিনি আইনের সামাজিক ও নৈতিক গুরুত্ব তুলে ধরেন এবং স্মরণ করিয়ে দেন ভারতীয় উপমহাদেশে অনেক বিখ্যাত নেতা আইনজীবী হিসেবে তাদের পথচলা শুরু করেছিলেন। তিনি নবাগতদের প্রতি আহ্বান জানান যেন তারা সমাজ পরিবর্তনে আইনকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মনজুর হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ন্যায়বিচার, একাডেমিক উৎকর্ষতা এবং নৈতিকতা—এই তিন মূলনীতি ধারণ করে যদি তোমরা শিক্ষাজীবন শুরু করো, তবে ভবিষ্যৎ নেতৃত্ব তোমাদেরই হবে।”

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান, অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। উল্লেখযোগ্যভাবে, চারজন প্রাক্তন শিক্ষার্থী যারা বর্তমানে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত, তারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তারা তাদের বাস্তব অভিজ্ঞতা, পেশাগত চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প শেয়ার করে নবাগতদের অনুপ্রাণিত করেন।

 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের কাঠামো, একাডেমিক নিয়মাবলি, আইন পেশার বাস্তবতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বক্তারা আইনি পড়াশোনায় অধ্যবসায়, সময় ব্যবস্থাপনা এবং নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

 

এই ওরিয়েন্টেশন কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন ছিল না, বরং এটি একটি অনুপ্রেরণামূলক যাত্রার সূচনা যা ভবিষ্যতের আইন পেশাজীবীদেরকে আত্মবিশ্বাস, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করবে।

 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে, তাদের এই নতুন শিক্ষাজীবনের জন্য সর্বাঙ্গীন সহযোগিতা ও সফলতা কামনা করে অনুষ্ঠানটি শেষ করে। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটির ফ্রি শরবত ও পানি বিতরণ

নকল ভিসা ও বিমান টিকিট বানিয়ে প্রতারণা র‌্যাবের হাতে আটক প্রতারক

নড়াইলে প্রতিবন্ধী ধর্ষণে ২ লাখে রফাদফার চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

শহীদ আবু সাঈদের কবরে রাবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

যশোরে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহত

পাঁচবিবিতে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

নড়াইলে চাঞ্চল্যকর শিশু হামিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

রাজশাহীতে সাবেক কাউন্সিলরের মৃত্যু

রুম বরাদ্দে অসন্তোষ, পদত্যাগ করলেন পাবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান

যশোর জেলা বিএনপির নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের উৎসবের আমেজ, ৫টি পদে তফসিল ঘোষণা