বৃহস্পতিবার, 28 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দালাল রাহাত সিকদারের খপ্পরে বিদেশে শোচনীয় অবস্থায় সুমন সিকদার, হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ - ৯:১৩ অপরাহ্ন

মোহাম্মদ সুমন সিকদার। পিতার নাম মোহাম্মদ জব্বার সিকদার ও মায়ের নাম খাদিজা বেগম। বাসা সাগরদী, সিকদার পাড়া দ্বিতীয় লেন সাগরদী, ওয়ার্ড নাম্বার ১৩ কোতোয়ালি মডেল, বরিশাল মেইন পোস্ট অফিস ৮২০০, বরিশাল।

তিনি গত তিন মাস আগে জীবিকার উদ্দেশ্যে বিদেশে পাড়ি দেন। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করতেছেন। তিনি ও তার পরিবার দালাল চক্রের কবলের সম্মুখীন হয়েছেন। দালাল চক্রের দ্বারা তার পরিবার এবং তিনি বিভিন্নভাবে হুমকি ও হেনস্তার স্বীকার হয়ে আসছেন। বরিশালের বাজার রোড এলাকায় অবস্থিত জনতা ব্যাংক শাখার ০১০০১৮৫৫৫০১৩৮ একাউন্ট নম্বরটিতে বেশ কিছু টাকা সুমন সিকদারের পরিবারের কাছ থেকে দালাল হাতিয়ে নিয়েছে।

দালাল রাহাত সিকদারের খপ্পরে পড়ে বর্তমানে মোহাম্মদ সুমন এর অবস্থা খুবই শোচনীয়। তিনি একজন ডায়াবেটিসের রোগী। এখন মধ্যপ্রাচ্যের একটি মরুভূমিতে অবস্থানরত আছেন। যে সরল বিশ্বাসে সুমন সিকদারকে দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল সে বিশ্বাস ভঙ্গ করে আরো টাকা হাতিয়ে নিয়েছে এই দালাল। অভিযুুক্ত দালালের নাম মোহাম্মদ রাহাত সিকদার। পিতার নাম মো. মোস্তফা সিকদার। মোস্তফা সিকদার একজন মাছের আড়তদার। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম ফিস মার্চেন্ট এন্ড কমিউনিকেশন এজেন্ট, পোর্ট রোড পুরান বাজার বরিশাল।

মো. রাহাত সিকদার পলাশপুরে তার দালাল চক্র পরিচালনা করছেন। মোহাম্মদ সুমন সিকদারের পরিবার দালাল রাহাতের সাথে দেখা করতে পারছে না। তার অফিসে গেলে বিভিন্ন হেনস্তার স্বীকার হতে হচ্ছে এই পরিবারকে। এ সংক্রান্ত টাকা লেনদেনের চেকসহ বিভিন্ন সুস্পষ্ট প্রমাণাদি আছে বুলেটিন বার্তার কাছে।

এ বিষয়ে ভুক্তভোগী সুমন সিকদারের স্ত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি কান্না জড়িত কন্ঠে জানান, রাহাত সিকদার ভাই কাছের লোক বলে তাকে বেশি টাকা দিয়ে আমার স্বামীকে নিরাপদ কাজের জন্য বিদেশে পাঠাই। কিন্তু তিনি আমার স্বামীকে যে কাজ ও বিভিন্ন কথা দিয়েছেন তার কোনোটিই রাখেন নি। আমার স্বামী সেখানে কঠিন খারাপ অবস্থায় আছেন। তিনি কোনো নিরাপদ কাজ ও বেতন পাচ্ছেন না। তিনি আরো জানান, দালাল রাহাত বেশি টাকা নিলেও এজেন্সিকে কম টাকা দিয়েছেন এবং তাদেরকে দেয়া কথা রাখছেন না। উল্টো মামলা করার হুমকিসহ বিদেশে অবস্থিত তার শ্যালককে দিয়ে নির্যাতন করছেন সুমন সিকদারকে।

এ বিষয়ে দালালি কার্যক্রম পরিচালনায় অভিযুক্ত রাহাত সিকদারের সাথে জানতে চাওয়া হলে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেন নি। ভিক্টিম সুমন প্রবাসে ভালো আছেন বলে তিনি দাবি করেন। এ সংক্রান্ত প্রমাণ চাইলে তিনি কোনো সুস্পষ্ট প্রমাণাদি দেখাতে পারেননি। এছাড়াও তিনি দাবি করেন তিনি উল্টো তাদেরকে টাকা দিয়েছেন বিদেশে যাওয়ার। কিন্তু এ বিষয়ে নথিপত্র চাইলে তিনি দেখাতে পারেন নি। ভুক্তভোগীকে টাকা দেয়ার জন্য অন্যের কাছে চেকের মাধ্যমে টাকা নিয়েছেন বলে দাবি করেন রাহাত, কিন্তু এ বিষয়ে কোনো চেক দেখাতে পারেননি তিনি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন

ইবিতে দারুন্নাজাত স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের উৎসাহী অংশগ্রহণ

বিশ্ব বাবা দিবসে শিক্ষার্থীদের হৃদয়ছোঁয়া অনুভূতি

আঠারো বছর সাফল্যের পথে পাবিপ্রবি

গণহত্যা দিবসে বাকৃবিতে শিশু-কিশোরদের শিল্পিত স্মরণ

যবিপ্রবিতে নানা আয়োজনে খুলনা জেলা অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষকের সম্মানহানীর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন পাবিপ্রবিতে

যশোরে ড্যাবের কমিটি নিয়ে মূল নেতাদের যমেক নেতাদের দ্বন্দ্ব

লাইলাতুল কদর শুধু ২৭ রমজান নয়, আজ রাতও হতে পারে সেই মহিমান্বিত রাত