বুধবার, 9 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে ৩ যুবক কে অপহরণ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ৯:৪৩ পূর্বাহ্ন

মো: গোলাম কিবরিয়া রাজশাহীর জেলা প্রতিনিধি: রাজশাহীত ৩ যুবক কে অপহরণ করা হয়েছে । রাজশাহীর আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে ৩ যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে রাজশাহী জজকোর্ট চত্বরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করে। এ ঘটনায় বিকেলে অপহৃতদের একজন বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের মোসলেম আলীর ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাজেদুর রহমানের নামে পরিচালিত ‘গোল্ডেন লাইফ ইনসুরেন্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। গত ২০ জুন আব্দুল মজিদ তার জমানো টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকার করেন। এরপর প্রতারণার অভিযোগে মঙ্গলবার সকালে আব্দুল মজিদ আদালতে মামলা করতে যান। তার সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫), মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০) ও সোহাগ। মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুর ইসলাম, ছাদিকুর রহমানসহ ৮–১০ জন তাদের পথরোধ করে মারধর ও অপহরণ করে। অভিযোগে বলা হয়, ঘটনার সময় সোহাগ পালিয়ে গিয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানালে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে কাজিহাটা এলাকা থেকে তিনজনকে উদ্ধার করে। এর আগে অপহরণকারীরা তাদের কাছে থাকা ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং শহিদের ফোন থেকে পরিবারের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। উদ্ধারের পর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”এ বিষয়ে আরও অধিক তদন্ত চলছে ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পোরশায় প্রধান শিক্ষকের দাপটে ৮বছর বেতন বঞ্চিত জহুরুল ইসলাম

শহীদ জাহিদ- নিলয়ের নামে বুক সেলফ উদ্বোধন

ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র

শীতার্তদের মাঝে উষ্ণতার আমেজ ছড়ালেন পাবিপ্রবির জোনাকি

যবিপ্রবিতে “রোবো টেক অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু আগামীকাল , ফি ৫০০০ টাকা

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: চারটি ইটভাটা বন্ধ

তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার জানাযায় মোবাইল চুরির হিড়িক

নজরুল বিশ্ববিদ্যাল সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী এবং এক দশক পূর্তি উদযাপন

বাকৃবিতে রেল ক্লিপ চুরির সময় হাতেনাতে ধরা চোর