সোমবার, 30 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবিতে দুই দিনব্যাপী সিএসই ফেষ্ট অনুষ্ঠিত

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৩০ জুন ২০২৫ - ৮:৩২ অপরাহ্ন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘এইচএসটিইউ সিএসই ফেষ্ট’ অনুষ্ঠিত হয়েছে।  

 

 

রবিবার ও সোমবার (২৯ ও ৩০ জুন) দুই দিনব্যাপী এই বর্ণিল আয়োজনে রংপুর বিভাগের প্রযুক্তিপ্রেমী তরুণদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

 

 

এই ফেস্টে ছিল ব্যতিক্রমধর্মী ও চ্যালেঞ্জিং ইভেন্ট ছিল। এগুলো হলো— প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট শোকেসিং, আইটি কুইজ, সেমিনার , টেকনিক্যাল টক।

 

আয়োজকরা বলছেন, ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, ও বাস্তবধর্মী চিন্তাভাবনার অনন্য উপস্থাপনায় পুরো দিনটি হয়ে উঠেছিল এক মহোৎসব। অংশগ্রহণকারীরা তাঁদের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিভিত্তিক প্রকল্পের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন—বাংলাদেশের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর উন্নয়ন সম্ভব নতুন প্রজন্মের হাত ধরেই।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। একসময় তিনি একটি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন।তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে হলে কেবল পাঠ্যপুস্তক নয়, বরং কম্পিউটার প্রযুক্তির বাস্তব জ্ঞান এবং চর্চা অপরিহার্য।’ তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল

হাবিপ্রবিতে ২ দিনব্যাপী ফুডজেন ফিউচার ১.০ শুরু

হাবিপ্রবির ৪ প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশের কাছে সোপর্দ বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

বাকৃবিতে ৫৫তম স্বাধীনতা দিবস পালিত

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

কুড়িগ্রামে অবৈধ ইটভাটা বন্ধে মোবাইল কোর্টের অভিযান

স্বজনপ্রীতি ও দুর্নীতির রাজা কুড়িকৃবির ভিসি প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ক্রিকেটে কৃষিকে হারিয়ে চ্যাম্পিয়ন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ 

সাবেক এমপি আবুল আজিজের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে আটক ৪