সোমবার, 17 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়ি থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
সোমবার, ১৭ মার্চ ২০২৫ - ৭:১১ অপরাহ্ন

নড়াইলে হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়ি থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী। নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে হাসিম মোল্যা (৩৮) হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়ি থেকে লুটপাট হওয়া মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় বিশেষ উদ্ধার ও তল্লাশি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
সোমবার (১৭ মার্চ) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় সিলিমপুর গ্রামের খবির মোল্লার বাড়ি থেকে ফ্রিজ, চেয়ার, টেবিল, সোফা সেট, গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা, পানির পাম্প, ডাইনিং টেবিল ও অন্যান্য আসবাবপত্র উদ্ধার এবং জব্দ করে কালিয়া অস্থায়ী সেনাক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে উদ্ধার করা মালামাল কালিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কালিয়া অস্থায়ী সেনাক্যাম্প সূত্রে জানা যায়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, গতরাতে সেনাবাহিনী একটি ভ্যানে করে বাড়ির কিছু আসবাবপত্র উদ্ধার করে কালিয়া থানা হেফাজতে জমা দিয়েছে। বর্তমানে সিলিমপুর গ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (১৫ মার্চ) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার সিলিমপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় হাসিম মোল্যা নামে একজন নিহত হয়। এরপর নিহত ব্যক্তির প্রতিপক্ষের কয়েকটি বাড়ি ভাঙচুর ও পোড়ানো হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. তাহ্সিন ফারজানা

পবিপ্রবিতে দূর্যোগে পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা

গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

শান্তিগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ছয় ডাকাত গ্রেফতার

রাজশাহীতে ১ কেজি গাজা উদ্ধার

বাণিজ্য মেলায় শিশুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মিনি পার্ক

ইবিতে বর্ণিল আয়োজনে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

পবিপ্রবিতে ইউনিসেফ ইয়ুথ অ্যাডভোকেসি ক্যাসকেড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ভবিষ্যতের নেতৃত্ব শ্রমের মূল্য বোঝে: মে দিবস উপলক্ষে মাভাবিপ্রবি ছাত্রদের ভাবনা

আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পাবিপ্রবি’র ক্যারিয়ার ও এন্টারপ্রনারশীপ ক্লাব