সোমবার, 28 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ - ১:০৫ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিমন নামের ১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। রিমন নগরীর ৮ নম্বর ওয়ার্ডের সিপাইপাড়ার রাজেন ঘোষ ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মুখপাত্র ডা. শংকর দ্য ডেইলি স্টারকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রিমন পেশায় ইলেকট্রিশিয়ান। বিকেলে ক্যাম্পাসের একটি জুসের দোকানে তিনি বিদ্যুৎ সংযোগ দিতে এসেছিলেন। পোলে ওঠার কিছুক্ষণ পর তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঝুলে থাকেন। পরিস্থিতি বুঝতে পেরে পাশের ভবনের গার্ড এসে মেইন সুইচ বন্ধ করে দিলে রিমন নিচে পড়ে যান। তখন দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। মমতাজ উদ্দিন আহমেদ কলা ভবনের

গার্ড জানান, বিদ্যুতের কাজ করতে তাদের মানা করেছিলাম। তাদের বলেছিলাম, আজ শুক্রবার, অফিস বন্ধ আছে। যেদিন খোলা থাকবে, সেদিন সংযোগ নেবেন। কিন্তু তারা কথা শোনেননি। কিছুক্ষণ পরই দেখতে পাই, যিনি বিদ্যুৎ সংযোগ দিতে এসেছেন, তিনি বিদ্যুৎ পোলের উপরে তারের সঙ্গে ঝুলে আছেন। পাশেই একটি মেইন লাইনের সুইচ ছিল৷ আমি দ্রুত গিয়ে সেটি বন্ধ করি। তখন ছেলেটি উপর থেকে নিচে পড়ে যায়। তারপর কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ঘটনা চসম্পর্কে জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে জানিয়েছি। জানতে পেরেছি, বিদ্যুৎ সংযোগ দিতে এসেছিলেন ওই যুবক। ইলেকট্রিক শক লাগার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

ডা. শংকর বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎপৃষ্ট এক ইলেকট্রিশিয়ানকে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। এখানে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হবে।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ডিআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

ববির নবনিযুক্ত ট্রেজারারকে যোগদানে শিক্ষার্থীদের বাধা-বিক্ষোভ

সফলতার ১০ চাবিকাঠি: যেভাবে বদলে যাবে আপনার জীবন

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু, লাঞ্ছিত চিকিৎসক

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জিপিএ পদ্ধতি সংস্কারের দাবিতে বাকৃবি উপাচার্যের কাছে স্মারকলিপি

নাগেশ্বরীতে কথিত সাংবাদিক আলমগীর হোসেনের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

রাজানগরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আশিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

বছরের শুরুতে নতুন বই ও পুরস্কার তুলে দেন জেলা সদস্য মিনহাজ মুরশিদ

পাবিপ্রবিতে সুন্দরবন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি জয়, সম্পাদক উজ্জ্বল

রাবির ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, পাশের হার ২০.৪৩%