শনিবার, 22 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাককানইবি উপচার্যের নামে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার চেষ্টা

প্রতিবেদক
ALAOL Karim
শনিবার, ২২ মার্চ ২০২৫ - ১১:৩৬ অপরাহ্ন

আলাওল করিম , জাককানইবি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম-এর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি তৈরি করা হয়েছে। এই ভুয়া আইডি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান বলেন, “উপাচার্য মহোদয়ের নামে পরিচালিত এই হোয়াটসঅ্যাপ আইডিটি সম্পূর্ণ ভুয়া। এটি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী প্রতারণার চেষ্টা চালাচ্ছে। এই নম্বর থেকে কেউ যোগাযোগ করলে বা কোনো আর্থিক লেনদেনের বিষয়ে কথা বললে সতর্ক থাকুন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করুন।”

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতারকদের ফাঁদে পড়া থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রুপগন্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাবিপ্রবির ৪ প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশের কাছে সোপর্দ বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

ইউএপিসিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নজরুল বিশ্ববিদ্যালয়ের নামফলক স্থাপন

পবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত

খুবি সংস্কারের লক্ষ্যে দাবি উত্থাপন মঞ্চের আয়োজন

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে ঢাকায় সংসদ নির্বাচন করবেন হাবিপ্রবি’র শিক্ষার্থী তানভীর

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩