শুক্রবার, 28 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রমাদানব্যাপী এস্পায়ার বাংলাদেশের সহায়তা কার্যক্রম

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ - ৯:৩০ অপরাহ্ন

রমাদান মাসজুড়ে দেশের পাঁচটি জেলায় রংপুর, টাঙ্গাইল, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুরের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার বিতরণ এবং নিম্নআয়ের পরিবারের জন্য ঈদ বাজার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ইয়ুথ সংগঠন এস্পায়ার বাংলাদেশ । 

১২ মার্চ থেকে শুরু হওয়া এই উদ্যোগ সংগঠনটির নিজস্ব অর্থায়নে ও পরিকল্পনায় পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় বাস্তবায়িত হয় ।

 

রমাদেনের কার্যক্রম সম্পর্কে সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ শাদমান খান বলেন, “আলহামদুলিল্লাহ, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে আমাদের সাধ্য অনুযায়ী সামাজিক কাজ করার চেষ্টা করছি। আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় নির্দিষ্ট কোনো ফান্ড নেই, তবুও এবছর ৫টি জেলায় কার্যক্রম পরিচালনা করতে পেরেছি। সারা বছর দেশের বিভিন্ন প্রান্তে আমাদের উদ্যোগ চালিয়ে যেতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

 

উল্লেখ্য, এস্পেয়ার বাংলাদেশ খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা এবং বাংলাদেশের সামাজিক সমস্যার টেকসই সমাধান প্রচারে নিবেদিত। ২০২০ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির লক্ষ্য উদ্ভাবনী, পরিবেশ বান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির মাধ্যমে সম্প্রদায়ের ক্ষমতায়ন করা।

 

এস্পেয়ার বাংলাদেশের মতে, টেকসই অনুশীলন দীর্ঘমেয়াদী পরিবেশগত এবং সামাজিক সুস্থতার গ্যারান্টি দেবে, স্থিতিস্থাপকতা বৃদ্ধি করবে এবং সমাজে জীবনযাত্রার মান উন্নত করবে। কমিউনিটি বেস প্রকল্প এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে, বাংলাদেশের নাগরিক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী উপকারী পরিবর্তন আনতে কাজ করছে।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আতিয়া মসজিদ বাংলাদেশি নোটে ফিরিয়ে আনার জন্য টাংগাইল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

ঢাবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও যবিপ্রবি কর্মকর্তা সাইফুর রহমান গ্রেফতার

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মিরাজ, বেলাল, ইয়াসির

নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন

বুটেক্সের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন

বাংলার ঐতিহ্য ধরে রাখতে পাবিপ্রবিতে বৈচিত্র্য ও আনন্দে উদযাপিত বাংলা নববর্ষ

করোনার নতুন ধরনে উদ্বেগ, নেই পর্যাপ্ত কিট ও পরীক্ষার ব্যবস্থা

ধাপকাই প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মতে নতুন পাঠ্যবইয়ের মান প্রশংসনীয়

রুয়েট ছাত্র-ছাত্রীদের তিন দফা দাবিতে বিক্ষোভ