শনিবার, 4 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশকৃত দুম্বার মাংস হাসপাতালে পরিবেশন

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ - ৬:২৬ অপরাহ্ন

দিনাজপুরের খানসামা উপজেলায় ভুঁড়ি ভোজের জন্য প্রাপ্ত দুম্বার মাংস হাসপাতালে পরিবেশন করে দৃষ্টান্ত স্থাপন করলেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 

এ যেনো এক ব্যতিক্রম দৃশ্য। ষড়যন্ত্রকারী ফ্যাসিস্টদের বির্তক এড়িয়ে যেতেই ভিন্ন পন্থা অবলম্বন করেছে তারা।

কয়েক দিন আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভুঁড়ি ভোজ খাওয়ার জন্য দুটি প্যাকেট অর্থাৎ ৫ কেজি ৭৬৫ গ্রাম দুম্বার মাংস প্রদান করেন।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সেই দুম্বার মাংস ভাগাভাগি বা ভুঁড়ি ভোজ না করে তারা খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (পাকেরহাট) এ চিকিৎসাধীন রোগীদের মাঝে রান্না করে পরিবেশন করেছেন নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, আজিজার রহমান, আবু হেনা গালিব আবির রাজু, সেকেন্দার আলী, শাকিল আহমেদসহ আরো অনেকে।

এ বিষয়ে ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মো. আজিজার রহমান বলেন, আমরা বির্তক চাই না। এ মাংস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খাওয়ায় ঠিক না কারণ এটি দুস্থ ও অসহায় মানুষের জন্য। এ আন্দোলনে খানসামা উপজেলায় শেষ পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতা অংশ গ্রহণ করেছে, কাকে রেখে আর কাকে নিয়ে ভুঁড়ি ভোজ করব! এটা করলে সমালোচনার বিষয় থাকে বা সমালোচনার সৃষ্টি হতে পারে। তাই আমরা সকলের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো বলেন, এখানে যেহেতু বেশি ভাগ দুস্থ ও অসহায় মানুষরা চিকিৎসা নিতে আসেন তারা খেলেই আমরা সবাই খুশি।

ছাত্রনেতা আবু হেনা গালিব বলেন, সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের নিয়ে ষড়যন্ত্রকারী ফ্যাসিস্টদের যে সমালোচনা তা এড়িয়ে যেতেই মূলত এই ব্যতিক্রম আয়োজন। আন্দোলনে অংশগ্রহণকারী সকলেই আমাদের সহযোদ্ধা। তাদেরকে রেখে ভুঁড়ি ভোজের আয়োজন করাটাও আসলে বৈষম্যমূলক। সকলে সিদ্ধান্ত নিয়ে এই আয়োজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামসুদ্দেহা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আসলেই প্রশংসনীয় কাজ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগকে স্বাস্থ্য বিভাগের পক্ষে থেকে সাধুবাদ জানাই।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

পবিপ্রবিতে আজাদী মঞ্চের উদ্যোগে গণরুম প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত

পবিপ্রবিতে প্রথমবার ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করল কর্তৃপক্ষ

স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

অন্যায় আবদারকে অপচেষ্টা বিবেচনা করা হবে: রাবি উপাচার্য

বছরের শুরুতে নতুন বই ও পুরস্কার তুলে দেন জেলা সদস্য মিনহাজ মুরশিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

যশোরে হানি ট্রাপ চক্রের ছয় সদস্য ডিবির হাতে ধরা

পবিপ্রবিতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত