বৃহস্পতিবার, 3 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

৩ দফা দাবিতে রুয়েট ছাত্রদের সড়ক অবরোধ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ - ১১:৩৮ অপরাহ্ন

মো: গোলাম কিবরিয়া:

৩ দফা দাবিতে এক ঘণ্টারও বেশি সময় ধরে রুয়েট ছাত্র দের সড়ক অবরোধ করে। রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে তারা এই কর্মসূচি পালন করে। এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান ফটকের সামনে এসে মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান, ইঞ্জিনিয়ারিং পেশার মর্যাদা রক্ষা এবং পেশাগত মান নিশ্চিত করতে তারা এই কর্মসূচি পালন করছেন। তাঁদের তিন দফা দাবি হলো- ১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড/সমমান পদে প্রবেশের জন্য পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং অবশ্যই বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ২. কোনো কোটা বা সমমান পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না; টেকনিক্যাল ১০ম গ্রেড/সমমান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে- যাতে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীরা সমানভাবে পরীক্ষায় অংশ নিতে পারেন। ৩. বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না- এ বিষয়ে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে। শিক্ষার্থীদের দাবি, এসব ব্যবস্থা না নিলে প্রকৃত ইঞ্জিনিয়াররা অবমূল্যায়িত হবেন এবং পেশার মান ক্ষুণ্ন হবে। দাবিগুলো বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

২০২৫-২৬ অর্থবছরে মাভাবিপ্রবির বাজেট বৃদ্ধি ১০.৮৭%

রাতে অরক্ষিত থাকে জামালপুর বিশ্ববিদ্যালয়; কাজে এসে ঘুমান নিরাপত্তাকর্মীরা

রাজশাহীর পবা হাইওয়ে থানার শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা

জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতার বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজি অভিযোগে শ্রমিকদের মানববন্ধন কর্মসূচীতে হামলা

সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শনে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

সারাদিন ক্লান্তি ভাব? শরীরে ঘাটতি থাকতে পারে এই দুটি ভিটামিনের

পাবিপ্রবি প্রেসক্লাবের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

রাবি পাঠক ফোরামের সভাপতি সাদেকুল, সম্পাদক শামিম

মাধবপুরে ঘুম থেকে দোকানদারকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা