শনিবার, 12 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬৫ শতাংশ 

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ - ৭:০৩ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কৃষি গুচ্ছভুক্ত কৃষি, মাৎস্যবিজ্ঞান ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষায় ৪৪৮টি আসনের বিপরীতে ৪ হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করে।

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পবিপ্রবির মূল ক্যাম্পাসে একাধিক ভেন্যুতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ৯১ টি কেন্দ্রে ৪০০০ পরিক্ষার্থীর মধ্যে ২৬২৭ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে, অনুপস্থিত ছিল ১৩৭৩ জন। অংশগ্রহণের হার ছিল ৬৫.৬৭℅।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম পরীক্ষার হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর মো. আবুল বাশার খান এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা এবিএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরীক্ষার অভিজ্ঞতা জানিয়ে মাগুরা থেকে আগত পরীক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, প্রশ্নপত্র খুব ভালো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা খুবই ভালো লেগেছে। এছাড়া বরিশাল সরকারি কলেজের শিক্ষার্থী আদনান বলেন, প্রশ্নপত্র পেয়ে প্রথমে সহজ লাগলেও পরবর্তীতে দেখলাম শর্ট সিলেবাসের বাইরে কিছু প্রশ্ন এসেছে। তবুও আমি আশাবাদী। 

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,”পরীক্ষার হল পরিদর্শন করেছি, অত্যন্ত সুন্দরভাবে সবকিছু পরিচালিত হচ্ছে। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, আনসার-ভিডিপি, রোভার স্কাউটস, বিএনসিসি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। পাশাপাশি আগত শিক্ষার্থী ও অভিভাবকদের যেকোনো সমস্যায় প্রশাসন সর্বাত্মক পাশে থাকার চেষ্টা করেছি।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা সম্মেলন 

খানসামায় আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কুড়িগ্রামের ডিসি সহ ৮ কর্মকর্তাকে হাইকোর্টে তলব।

শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে গঠিত হয় “নিরাপদ ক‍্যাম্পাস” সংগঠন।

পবিপ্রবির সৃজনী ব্রীজ সংলগ্ন খালের ময়লা অপসারণ, জনমনে স্বস্তি

শেকৃবিতে ক্লাস প্রতিনিধি নির্বাচন কে কেন্দ্র করে মারধরের ঘটনা

রাজনীতি নিষিদ্ধ ববিতে নবীনদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

লংগদু জোনের উদ্যোগে দূর্গম পাহাড়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্প

খানসামায় যুবককে মারধর: সেনা কর্মকর্তার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন