বুধবার, 5 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: চারটি ইটভাটা বন্ধ

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:১৮ অপরাহ্ন

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (৫ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সদরের চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী, পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত এসব ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।ইট ভাটা গুলো হলো-মেসার্স এস এস ব্রিকস,মেসার্স এম জে এইচ ব্রিকস,মেসার্স জি এ ব্রিকস-১,মেসার্স জি এ ব্রিকস-২।

অভিযানের সময় কিলন স্কেভেটার ব্যবহার করে ইটভাটাগুলোর কার্যক্রম ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়। ফলে এসব ইটভাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিসের সদস্যরা, পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না।”

তিনি আরও জানান, এসব অবৈধ ইটভাটা পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এগুলো বায়ুদূষণের অন্যতম কারণ, যা সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামে অবৈধ ইটভাটা নির্মূল এবং পরিবেশ সুরক্ষায় তাদের উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নোবিপ্রবিতে নতুন বছরের কর্ম পরিকল্পনা নিয়ে উপাচার্যের ঘোষণা

তাড়াশে ট্রিপল মার্ডারের আসমী রাজিবের মৃত্যুদণ্ড

সার্টিফিকেট তোলার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ বুটেক্স শিক্ষার্থীদের

গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটির ফ্রি শরবত ও পানি বিতরণ

তালীম এর উদ্যোগে ‘প্রোডাক্টিভ রামাদান এন্ড ইফেক্টিভ যাকাত’ কর্মশালা

নড়াইলে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, আরেকজন পলাতক

উচ্চ রক্তচাপ কমাতে ও হার্টের জন্য উপকারী নাপা শাক কেন এত জনপ্রিয়!

পবিপ্রবির ইন্টার্ন ভেটেরিনারি ডাক্তারদের নিয়ে সায়েন্টিফিক সেমিনার

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত, সর্বোচ্চ ৮৬.৫ মার্ক

নাগেশ্বরীতে সরকারি প্রণোদনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ