শনিবার, 11 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবিতে প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়েছে ছাত্রলীগের কার্যালয়

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ - ৭:১০ অপরাহ্ন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়(শেকৃবি) তে  নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের  শাখা কার্যালয় ভেঙে ফেলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল হলের সামনে ছাত্রলীগের দখলকৃত কার্যালয়টি গত শুক্রবার (১০ জানুয়ারি) ভেঙে ফেলার কার্যক্রম শুরু করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র গণমাধ্যমকে জানায়, বিগত সময়ে গড়ে ওঠা নিষিদ্ধ জঙ্গী ছাত্রলীগের কার্যালয়টি অবৈধভাবে দখলকৃত। যেটি এক সময় বিশ্ববিদ্যালয়ের খামার বিভাগের অংশ ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি ও কমিটির অনুমোদন সাপেক্ষে অবৈধভাবে গড়ে ওঠা জঙ্গী ছাত্রলীগের এই কার্যালয় ভেঙে ফেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া কবি কাজী নজরুল হলের সামনে এই ভবন থাকায় পরিবেশ অসুন্দর হওয়ার বিষয়কেও বিবেচনায় নেওয়া হয়েছে।’

তা ছাড়া দেশে রাষ্ট্রীয়ভাবে ছাত্রলীগ নিষিদ্ধ জঙ্গী সংগঠন ঘোষিত হওয়ায় এই ছাত্র সংগঠনের কার্যক্রম এবং তৎপরতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ। আর অবৈধ কোনো সংগঠনের কোনো কার্যালয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে পারে না বলেও অবহিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

 

এতে করে বিশ্ববিদ্যালয়ের সাধারণত শিক্ষার্থীদের মধ্যে উচ্ছাস প্রকাশ করতে দেখা গিয়েছে। এক শিক্ষার্থী বলেন,’যারা সাধারণ শিক্ষার্থীদের উপর এতদিন জলুম নির্যাতন করেছে তাদের কোনো পুনর্বাসন ও চিহ্ন এই ক্যাম্পাসে থাকবে না’।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবিতে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

বিজয় দিবসে ব্যতিক্রমী উদ্যোগ হাবিপ্রবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

ময়মনসিংহ জেলার ‘মুক্ত চিন্তা বাংলাদেশ’র নতুন আহবায়ক কমিটি গঠিত

ইবির রোভার স্কাউটের নেতৃত্বে দিদারুল-সাঈম

বাঁচতে চায় বুটেক্স শিক্ষার্থী ইব্রাহিম

অভয়নগরে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের ১৩ পরিবার পাশে দাড়িয়েছে যশোর জেলা জামায়াত

রাজশাহীর উন্নয়নকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঠিকাদারদের

কুড়িগ্রামে তালতলা ব্রিজের নিচে দুই নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

পবিপ্রবিতে পবিত্র সিরাতুন্নবী (স.) উপলক্ষে ইসলামিক প্রতিযোগিতার আয়োজন

রাবিতে পালিত হলো ‘চিহ্ন’-র রজতজয়ন্তী উৎসব