বুধবার, 18 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিজয় দিবসে ব্যতিক্রমী উদ্যোগ হাবিপ্রবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ - ১০:৩৩ অপরাহ্ন

মহান বিজয় দিবসে ব্যতিক্রমী উদ্যোগে সাড়া ফেলেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)  ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ।

বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) হাবিপ্রবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়। এর ফলে দুপুরের পর থেকে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এই সুযোগকে কাজে লাগাতে উদ্যোক্তা মনোভাবাপন্ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২১ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী মিলে নিজেদের তৈরি কেক শিক্ষার্থীদের মাঝে বিক্রয় করে। নিজেদের স্টলের নামকরণ করা হয় ‘এমজেএস বেকারি।’ যার প্রতিপাদ্য ছিল প্রিমিয়াম, হোম মেড, ফ্রেশ।

স্বাধীনতা এবং বিজয়ের আঙ্গিকে ডিজাইন করা হয় অধিকাংশ কেক। এর বাইরে নিজেদের নৈপুণ্যে সাজিয়ে তোলা হয় কেক।

এ বিষয়ে অন্যতম উদ্যোক্তা নেহাল মোস্তাকিম বলেন, বন্ধুদের আড্ডায় হঠাৎ আমাদের মাথায় বিজয় দিবসে কেক বিক্রয়ের চিন্তা আসে। আমরা শিক্ষার্থীদের থেকে ব্যাপক সাড়া পেয়েছি। পরবর্তী সময়ে বিশেষ দিবসগুলোয় নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের; সেশনজটের আশঙ্কা

ইবিতে তিন দিনব্যাপী একুশে বই মেলা শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক দিনপঞ্জিতে যুক্ত হলো ১৬ ক্যাম্পাস সাংবাদিকের নাম

জুলাই গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড

পোরশায় ৭তম জাতীয় ভোটার দিবস উদযাপন

নাগেশ্বরীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বুটেক্সের ওসমানী হল মাঠে শুরু হলো আইটিইটি ক্রিকেট টুর্নামেন্ট 

পূর্বাচলে বেড়েছে ডাকাতি ও ছিনতাই, নিরব ভূমিকায় প্রশাসন

কুবির এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ