শুক্রবার, 21 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২১ মার্চ ২০২৫ - ৬:৫৬ অপরাহ্ন

গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

 

শুক্রবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয় । এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশ শেষে ফিলিস্তিনের মুক্তির জন্য দোয়া করেন শিক্ষার্থীরা।

 

মিছিলে শিক্ষার্থীরা ‘হামাসের যোদ্ধারা, লও সালাম লও সালাম’, ‘ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।

 

সমাবেশে বক্তারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজানে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিশ্ব মানবতার এই সংকটময় সময়ে মুসলিম বিশ্বকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে হত্যাযজ্ঞ চালানোর দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেন।

 

 

সমাবেশে হাবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক তোফাজ্জল হোসেন তপু বলেন, ‘যুদ্ধ বিরতি থাকার পরও ইসরাইল যেভাবে ফিলিস্তিনীদের উপর হামলা ও নির্যাতন চালাচ্ছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি । জাতিসংঘের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন কেনো জাতিসংঘ সৃষ্টি হয়েছে ?

আমরা আরো দেখতে চাই মুসলিম বিশ্ব ফিলিস্তিনীদের জন্য কী পদক্ষেপ নিচ্ছে । মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাবো তারা যেনো এক হয়ে এই হামলার প্রতিবাদ জানায় । ইসরায়েল যেনো ফিলিস্তিনে তাঁদের গণহত্যা বন্ধ করে ।’

 

ম্যানেজমেন্ট বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী সুজন রানা বলেন, ‘কুরআনের বাণী পড়ে ইহুদীরা বুঝে গেসে সামনে তাঁদের ধ্বংস অনিবার্য যেকারনে আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন চালাচ্ছে যেনো আমরা কোনোভাবে তাঁদের সাথে বিজয় লাভ করতে না পারি । কিন্তু আমরা মুসলিমরা বলে দিতে চাই আমাদের মারতে মারতে একজন মুসলমানও যদি নিয়ে আসেন তবুও আমাদের বিজয় হবে। আমরা আগেও এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, এখনো জানাচ্ছি এবং যত দিন পর্যন্ত এসব অপরাধ চলতে থাকবে, তত দিন আমরা প্রতিবাদ চালিয়ে যাব।’

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবি: শুধু রোল সার্চ করলেই পাওয়া যাবে পরীক্ষার হল

বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর

জাবিপ্রবিতে কমিটি প্রকাশ হতেই ছাত্রদল আহ্বায়ক কতৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হুমকির অভিযোগ

আর চুপ থাকার পরিবেশ নেই: ঢাকার অচলাবস্থা নিয়ে উপদেষ্টা আসিফের ক্ষোভ

খালিদ সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

পাবিপ্রবি প্রেসক্লাবের নতুন কমিটি

তাড়াশে অবৈধভাবে মাটি কাটায় ভেকু মালিককে এক লাখ টাকা জরিমানা

রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক শীর্ষক স্নাতক সম্মেলন

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

নোয়াখালীতে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন