শুক্রবার, 11 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণদের গণধর্মঘট: ভবিষ্যৎ সুরক্ষার আহ্বান

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ - ৯:০৯ অপরাহ্ন

বিশ্বের চলমান গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে একাত্মতা জানিয়ে বাংলাদেশের হাজারো তরুণ জলবায়ু কর্মী অংশ নিয়েছেন একটি প্রাণবন্ত ও শান্তিপূর্ণ ধর্মঘটে। জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর জোরালো আহ্বান জানান।

আজ শুক্রবার (১১ এপ্রিল), রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে একশনএইড বাংলাদেশ-এর যুব প্ল্যাটফর্ম ‘এক্টিভিস্টা বাংলাদেশ’-এর সহযোগিতায় আয়োজিত এই সমাবেশ থেকে বিশ্বনেতাদের প্রতি এই দাবি জানানো হয়।

সমাবেশ থেকে তরুণরা জলবায়ুর জন্য ক্ষতিকর ও ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। একইসাথে ফিলিস্তিনে চলমান অমানবিক যুদ্ধের প্রতিবাদ ও যুদ্ধবিরতির আহ্বানও জানানো হয়।

সমাবেশ শেষে মানিক মিয়া এভিনিউয়ের খামারবাড়ি থেকে একটি র‍্যালি শুরু হয়ে আড়ং মোড় ঘুরে জাতীয় সংসদের সামনের পথ ধরে আবার খামারবাড়ি এলাকায় ফিরে আসে। হাজারের বেশি জলবায়ু যোদ্ধা স্লোগান, প্ল্যাকার্ড, গান, নাটক, চিত্রকর্ম ও পোস্টারের মাধ্যমে তাঁদের দাবি তুলে ধরেন এবং আন্দোলন কার্যক্রমের সমাপ্তি টানেন।

এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মাদ এজাজ এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মোঃ জিয়াউল হক।

জলবায়ু কর্মীরা বলেন, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করছে এবং এই পুঁজিবাদী মানসিকতা ও যুদ্ধনীতি বিশ্বব্যাপী পরিবেশ ও মানবাধিকারকে হুমকির মুখে ফেলেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণের দেশগুলোর তরুণ, কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠী। পরিবেশগত ঋণ বেড়ে যাচ্ছে অনুন্নত দেশগুলোর ওপর।

তাই এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে তাঁরা টেকসই ও নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান।

একশনএইড বাংলাদেশ ও এক্টিভিস্টা বাংলাদেশের পাশাপাশি ১৮ জেলার ৩৩টি যুব সংগঠনের তিন হাজারের বেশি জলবায়ু কর্মী এই ধর্মঘটে অংশগ্রহণ করেন। একইসঙ্গে সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালী, কুড়িগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম, সুনামগঞ্জ, সিলেট, কুষ্টিয়া, খুলনা, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, টেকনাফ, বান্দরবান, বরগুনা ও নারায়ণগঞ্জের লোকাল রাইটস প্রোগ্রাম (এলআরপি) ও স্থানীয় ইয়ুথ হাব থেকেও স্বেচ্ছাসেবকেরা সংহতি জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা হাতে তুলে নেন ‘ফিক্স দ্য ফাইন্যান্স’, ‘নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি করো’, ‘ক্ষতিকারক কৃষি চর্চায় বিনিয়োগ বন্ধ করো’, ‘ক্লাইমেট জাস্টিস নাউ’, এবং ‘জলবায়ু সহনশীল টেকসই কৃষি চর্চায় বিনিয়োগ করুন’—এই ধরনের লেখা সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড।

তরুণদের কণ্ঠে উচ্চারিত এই দাবি ছিল, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও টেকসই পৃথিবী নিশ্চিত করার লক্ষ্যে এখনই পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় আহত যবিপ্রবির তিন শিক্ষার্থী

গল টেস্টে বৃষ্টি বাধা, তবু প্রাপ্তির পাল্লা ভারি বাংলাদেশের

পবিপ্রবিতে রাতভর র‍্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭

খুবিতে ১ কোটি ২১ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

নড়াইলে বিএনপি নেতার ওপর হামলায় ৫ জন গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন ওসি আশিকুর রহমান

রূপগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে সন্ত্রাসীদের গুলি

রায়পুরায় অবৈধভাবে চাঁদা উত্তোলনের বন্ধ করলো প্রশাসন!

ওয়াসেকের মানবসেবামূলক উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে তরুণদের সম্পৃক্তকরণ

অফিস না করে বেতন উত্তোলনের অভিযোগ যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে

ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দীন রানা ডিবি পুলিশের হাতে গ্রেফতার