মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে টিসিবির পণ্য ভাগাভাগি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিতরণ বন্ধ

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:৪৫ অপরাহ্ন

যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নে টিসিবির পণ্য ভাগাভাগির অভিযোগ উঠেছে। ৯১৮টি কার্ডের মধ্যে বিএনপি, জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্ররা মিলে ৪৬০টি কার্ডের পণ্য ভাগ করে নেয়। এই অনিয়মের প্রতিবাদে কার্ডধারীরা হট্টগোল করেছে। মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) ৫নং উপশহর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

ইউনিয়ন পরিষদের সচিব দ্বীপ সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ঠ ডিলার উপশহর ইউনিয়নের ৯১৮জন কার্ডধারীর মাঝে ৪৫০জনের টিসিবি পণ্য বিতরণের জন্য আসেন। বাকি মালামাল পাওয়ার পরে আবার দিবেন। কিন্তু পণ্য বিতরণের আগেই ঐ ৪৫০ কার্ডের পণ্য ভাগাভাগি হয়ে যায়। এরমধ্যে বিএনপি ৩০০, জামায়াত ১০০ ও বৈষম্য বিরোধী ছাত্ররা ৬০টি কার্ডের পণ্য নেন। ফলে প্রকৃত কার্ডধারী মালামাল পাওয়া থেকে বঞ্চিত হন। এতে টিসিবির মালামাল নিতে আসা কার্ডধারীরা ক্ষুব্ধ হয়ে হট্টগোলে জড়িয়ে পড়ে। খরব পেয়ে ঘটনাস্থলে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এসময় তিনি প্রকৃত কার্ডধারীকে টিসিবি পণ্য দেয়ার নির্দেশ দেন ট্যাগ অফিসার (ইউনিয়ন পরিষদের) সচিবকে।

ভুক্তভোগীরা আরও জানিয়েছেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় বিএনপির ৭/৮জন নেতা-কর্মীরা পরিষদে এসে পণ্য বিতরণ বন্ধ করে দেন। পরে মাইকিং করে পণ্য বিতরণের দিন জানিয়ে দেয়া হবে বলে উপস্থিত কার্ডধারীদের জানান এবং সকলকে বাড়িতে পাঠিয়ে দেন।

ভুক্তভোগীরা আরও জানান, আগে কার্ডধারীরা উপশহর বিএনপির সভাপতি আলী হোসেনের স্বাক্ষরিত তালিকায় থাকা মানুষের মাঝে পণ্য বিতরণের প্রতিবাদ করেন। এতে করে উভয়ের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে পরিস্থিতি শান্ত করেন।

উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, টিসবির পণ্য ভাগাভাগির অভিযোগ মিথ্যা। ৪৫০টি স্মার্ট কার্ড তৈরি হয়েছে। তারা স্মার্ট কার্ড এখনো তারা হাতে পাননি। তাই ন্যাশনাল আইডি কার্ডে  তিনি স্বাক্ষর করেছেন। ঐ স্বাক্ষরযুক্ত কার্ড নিয়ে আসলে রেখে দিয়ে পণ্য তাদের মাঝে বিতরণ করা হবে।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানিয়েছেন, টিসিবির পণ্য লুট বা ভাগাভাগি করে নেয়ার খবর শুনে উপশহর ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। কিন্তু পন্য ভাগাভাগির কোন সত্যতা মেলেনি। তবে কার্ডধারীদের মধ্যে পণ্য বিতরণ না করে আইডি কার্ডে স্থানীয় এক ব্যক্তির স্বাক্ষরে পণ্য দেওয়ার ব্যবস্থা দেখতে পান। যা বিতরণের আগেই বন্ধ করে  দিয়ে প্রকৃত কার্ডধারীকে পণ্য বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবির চারুকলা বিভাগের নতুন সভাপতি ড. কামরুল হাসান

ইবিতে কেন্দ্রীয় গবেষণাগার স্থাপনের দাবি বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির

বৈশাখের রঙে রঙিন ডিআইইউ, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক উৎসব উদযাপন

জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত

ভূমি সম্প্রসারণের দাবিতে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

দোয়া ও মুনাজাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাবির বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ

ইরানের বিজয় ইতিহাসের নবযাত্রা: হিজবুল্লাহর বিবৃতি

ফুলবাড়ীতে থানা যুব সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ববিসাস’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিপ্রবিতে একাডেমিক কাউন্সিলের ৫৩ তম সভা